News Flash

  • Home
  • Uncategorized
  • Detained : আবারো অসম ত্রিপুরা সীমান্তে আটক বাংলাদেশী নাগরিক
Image

Detained : আবারো অসম ত্রিপুরা সীমান্তে আটক বাংলাদেশী নাগরিক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৮ নভেম্বর৷৷ ফের অসম ত্রিপুরা সীমান্তে অসম পুলিশের হাতে আটক দু’’জন বাংলাদেশী নাগরিক৷শনিবার রাতে অসমের করিমগঞ্জ জেলার অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের সম্মুখে নাকা চেকিং চলাকালে মাসুম বিল্লা(১৮) ও শেখ বাপ্পি (৩৩) নামে দুজন বাংলাদেশী নাগরিককে আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা৷ এ মর্মে ইনচার্জ মিন্টু শীল জানান, তাদের ওয়াচ পোষ্ট সম্মুখে আট নং জাতীয় সড়কের উপর প্রতিদিনের ন্যায় শনিবারেও যথারীতি পুলিশি চেকিং অব্যাহত ছিল৷ এমতাবস্তায় ত্রিপুরার রাজধানী শহর আগরতলা থেকে গুয়াহাটি অভিমুখে যাওয়া এস-০১-এইচসি-৬২৬৯ নম্বরের নৈশ বাস চেক গেইট সম্মুখে পৌছালে পুলিশ কর্মীরা চেক করেন৷ তখন উক্ত বাসে থাকা দুজন ব্যক্তি পুলিশের প্রাথমিক জিঞ্জাসাবাদে কোনো সদুত্তর দিতে পারেনি৷

এতে পুলিশের সন্দেহ জাগে এবং তাদের পুনরায় জিঞ্জাসা করলে উভয় যাত্রী বাংলাদেশ থেকে আসার কথা অকপটে স্বীকার করে৷ এবং তারা জানায় তারা বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বাসিন্দা৷ধৃতরা আরও বলে,আখাউড়া সীমান্ত টপকে ভারত সীমান্তে প্রবেশ করে আগরতলা আসে৷ সেখান থেকে শেরওয়ালী নামক নৈশ্য বাস ধরে গুয়াহাটি যাবার জন্য যাত্রা করে৷তাদের গন্তব্য সুদুর পশ্চিমবঙ্গ ছিল বলে জানায় ধৃতরা৷ যদিও তাদের গন্তব্যে পৌছার পূর্বে অসম পুলিশ তাদের আটক করে৷ রবিবার ধৃতদের করিমগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়৷উল্লেখ্য ধৃত দুজনের মধ্যে শেখ বাপ্পি ভারতের পশ্চিমবঙ্গে ছিল৷ বিগত সময়ে সে মাসুম বিল্লাকে আনতে বাংলাদেশ পাড়ি দেয়৷ সেখানে সতেরোদিন থেকে পুনরায় মাসুমকে নিয়ে ভারতে প্রবেশ করেছে৷ এদিকে ঘন ঘন বাংলাদেশী নাগরিক আটকে শঙ্খিত উভয় রাজ্যের সচেতন নাগরিক৷মানুষ সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ণ তুলেছেন৷ সম্প্রতি দুটি ঘটনায় অবাদে সীমান্ত পারাপারের বিষয়টি সম্মুখে আসায় এর মুলে কোনো চক্র সক্রিয় রয়েছে কি না এমন সন্দেহ প্রকট হচ্ছে সাধারণের মনে৷ তবে এ নিয়ে বিশেষ তদন্তের দাবি উত্থাপন করেছেন উভয় সীমান্তের স্থানীয়রা৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top