News Flash

  • Home
  • Uncategorized
  • Arrested : সিপাহীজলায় পুলিশের হাতে আটক দুই বাইক চোর
Image

Arrested : সিপাহীজলায় পুলিশের হাতে আটক দুই বাইক চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ পুলিশের হাতে আটক ২ বাইক চোর৷ বিশালগড় সিপাহী জলা অভয়ারণ্য পার্কের সামনে থেকে পুলিশের হাতে আটক ২ বাইক চোর৷ ঘটনার বিবরণে জানা যায় রবিবার বিকেল ৩.৩০ নাগাদ সিপাহীজলা ফার্স গেইটের সামনে থেকে ২ বাইক চোরকে আটক করতে সক্ষম হয় বিশালগড় থানার পুলিশ৷ দিনের পর দিন বিশালগড় সিপাহী জলা সহ নানা জায়গায় চুরি ছিনতাই দিন দিন বেড়েই চলছে৷ সেই সূত্রপাতকে ধরে বিশালগড় থানার পুলিশ ইন্সপেক্টর বিজয় দাস বিশাল বাহিনী নিয়ে যৌথ অভিযান চালায় সিপাইজলা ফাস্ট গেইট সংলগ্ণ এলাকায়৷

অভিযান চালিয়ে দুই চোর বিল্লাল হোসেন ও জোসেফ আলীকে আটক করেন৷ তারা দীর্ঘদিন ধরে চুরির সাথে জড়িত৷ দিন দুপুরে মানুষের কাছ থেকে ধারালো অস্ত্র দেখিয়ে ছিনিয়ে নিয়ে যায় বাইক সহ নগদ টাকা পয়সা৷ সেই সূত্র ধরেই বিশালগড় থানার পুলিশ ২ কুখ্যাত মাস্টারমাইন্ডকে আটক করতে সক্ষম হয়৷ তাদেরকে মেডিকেল টেস্ট করানোর জন্য নিয়ে আসা হয় মহকুমা হাসপাতালে৷ তাদের বিরুদ্ধে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানান পুলিশ৷ তাদের সাথে আরো বেশ কয়েকজন জড়িত থাকতে পারে বলে সূত্রের খবর৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top