News Flash

  • Home
  • Uncategorized
  • Union Minister : পুর ও নগরে বিজেপি প্রার্থীদের জয়ী করায় ভোটারদের ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক
Image

Union Minister : পুর ও নগরে বিজেপি প্রার্থীদের জয়ী করায় ভোটারদের ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ আগরতলা পুরনিগম এবং রাজ্যের অন্যান্য ১৩ টি পুর পরিষদ ও নগর পঞ্চায়েতে শাসক দল বিজেপির বিপুল জয়ে গণদেবতাদের ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ পুরভোটে দলীয় প্রার্থীদের বিপুল জয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন দলীয় নেতা-কর্মী সমর্থকরা আনন্দ উৎসব করবেন৷ কিন্তু তাদের সতর্ক থাকতে হবে৷ নিজেদের আনন্দ-উল্লাস যাতে অন্যদের কোনো ধরনের নিরানন্দ না হয় সেদিকে নজর রাখতে হবে৷ জয়ী প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে রতন বাবু বলেন তাদের প্রত্যেককে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে৷

নির্বাচনের আগে জনগণকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেইসব প্রতিশ্রুতি যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয় সেদিকে নজর দিতে তিনি পরামর্শ দিয়েছেন৷ এলাকার প্রতিটি মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে৷ রাজ্য সরকার এবং দলের পক্ষ থেকে ভোটদাতাদের তিনি অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে রতন লাল নাথ বলেন, রাজ্যে এসে দেখে যান জনগণ মূল শক্তি, সবর্োচ্চ শক্তির অধিকারী৷ যারা রাজ্যে দাঙ্গা লাগাতে চেষ্টা করেছিল, ষড়যন্ত্র করেছিল গণদেবতা তাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন বলেও তিনি অভিমত ব্যক্ত করেন৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক পুর নিগমএবং তেরোটি পুরভোটে গণদেবতারা বিজেপি কে জয়ি করায় অভিনন্দন জানিয়েছেন৷পুরভোটের মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আস্থা প্রদর্শন করেছেন রাজ্যের জনগণ৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন জনগণকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে দল৷ পুরভোটের জয় গণতন্ত্রের জয় হয়েছে, উন্নয়নের নিরিখেই জনগণ বিজেপিকে ভোট দিয়েছেন বলেও তিনি অভিমত ব্যক্ত করেন৷ দলীয় নেতা-কর্মী সমর্থক সকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top