News Flash

  • Home
  • Uncategorized
  • হুড়মুড়িয়ে পতন শেয়ার সূচকে
Image

হুড়মুড়িয়ে পতন শেয়ার সূচকে

মুম্বই, ২৬ নভেম্বর (হি. স.) : করোনার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলতেই এদিন সকালে ফের পতন হল শেয়ার সূচকের। শুক্রবার সকালে বাজার খুলতেই সেনসেক্সের সূচকে প্রায় ১২০০ পয়েন্ট পতন হয়। অন্যদিকে, নিফটির সূচকও ১৭ হাজার পয়েন্টে নেমে এসেছে। সকাল সাড়ে ১০টা নাগাদ সেনসেক্স সূচক ছিল ৫৭ হাজার ৫৫৪ অঙ্ক এবং নিফটি সূচক ছিল ১৭ হাজার ১৬৬ অঙ্ক

শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মেলার পরই আতঙ্ক তৈরি হয়েছে। নতুন ভ্যারিয়েন্ট রুখতে করোনা টিকাও কার্যকরী হবে না, এই আশঙ্কায় নতুন করে বিনিয়োগ করতে রাজি নন বিনিয়োগকারীরা। এদিনের শেয়ার বাজারে পতনে রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ইনফোসিস ও স্টেট ব্য়ঙ্ক অব ইন্ডিয়ার শেয়ার দরে পতন হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্টের প্রভাবে এশিয়ান স্টক মার্কেটেও ব্যপক পতন হয়েছে। বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগের বদলে ডলার, ইয়েন বাঁচাতেই উদ্যোগী হয়েছেন। জাপান বাদে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেয়ার বাজারে সূচক ১.৩ শতাংশ পতন হয়েছে। হংকংয়ে ক্যাসিনো, পানীয়ের শেয়ার দরে যেমন পতন হয়েছে, সিডনিতেও ভ্রমণের স্টকে পতন হয়েছে। জাপানের নিক্কেই ২.৫ শতাংশ পতন হয়েছে এবং আমেরিকার ক্রুড ওয়েলের বাজারে প্রায় ২ শতাংশ পতন হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top