News Flash

  • Home
  • প্রধান খবর
  • Naveen Pattanayk : প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক
Image

Naveen Pattanayk : প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক

নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স) : প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের সুবিধাভোগীদের আরও আট মাস বিনামূল্যে চাল দেওয়া উচিত। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে অনুরোধ করেছেন।

মুখ্যমন্ত্রী তার চিঠিতে বলেছেন, রাজ্যে দ্রুত টিকা দেওয়া সত্ত্বেও করোনা পুরোপুরি নির্মূল হয়নি। এ অবস্থায় অর্থনৈতিক কর্মকাণ্ড আগের মতো স্বাভাবিক হতে পারছে না। এ কারণে মানুষ এখনো তাদের চাহিদা পূরণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। পট্টনায়েক আরও বলেছেন, ওড়িশা সরকার পিএমজিকেওয়াই-৩ কোটার অধীনে আসা খাদ্যশস্য থেকে ৫ নভেম্বর পর্যন্ত জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের সমস্ত সুবিধাভোগীদের সাত মাসের খাদ্যশস্য সরবরাহ করেছে। মহামারী পরিস্থিতির সম্পূর্ণ উন্নতি না হওয়ায় অসহায় মানুষকে আরও ত্রাণ দেওয়া প্রয়োজন। মুখ্যমন্ত্রীর মতে, সরকারের কাছে প্রয়োজনীয় পরিমাণ খাদ্যশস্য রয়েছে। এমতাবস্থায় আগামী আট মাস অসহায়দের বিনামূল্যে চাল দেওয়ার অনুরোধ জানান।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top