News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশে কৃষকদের ঊর্ধ্বে কেউ নয়, তা সরকার বুঝতে পেরেছে : প্রিয়াঙ্কা গান্ধী
Image

দেশে কৃষকদের ঊর্ধ্বে কেউ নয়, তা সরকার বুঝতে পেরেছে : প্রিয়াঙ্কা গান্ধী

লখনউ, ১৯ নভেম্বর (হি.স.): দেশে কৃষকদের থেকে বড় কেউ নয়, তা সরকার বুঝতে পেরেছি তাই ভীষণ খুশি। বললেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ভডরা। তিনটি কৃষি আইন বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রিয়াঙ্কা বলেছেন, “যখন কৃষকদের হত্যা করা হচ্ছিল, লাঠি দিয়ে আঘাত করা হচ্ছিল এবং তাঁদের গ্রেফতার করা হচ্ছিল, তখন এসব কারা করছিল? আপনার সরকার। এখন আপনারা বলছেন আইনগুলি বাতিল হবে। আমরা কীভাবে আপনাদের বিশ্বাস করতে পারি? আমি খুশি যে সরকার বুঝতে পেরেছে যে এই দেশে কৃষকের চেয়ে বড় কেউ নয়।”

বিজেপিকে খোঁচা দিয়ে প্রিয়াঙ্কা আরও বলেছেন, “কেন তিনি এটা করলেন? দেশ কী বুঝতে পারছে না যে নির্বাচন ঘনিয়ে আসছে এবং তাঁরা হয়তো অনুভব করেছে যে পরিস্থিতি ঠিক নয়। তাঁরা সমীক্ষায় দেখতে পাচ্ছেন পরিস্থিতি ঠিক নয়। সুতরাং, তাঁরা ভোটের আগে ক্ষমা চাইতে এসেছে।” প্রিয়াঙ্কার আরও সংযোজন, “সরকারের নেতারা কৃষকদের কী ডাকেননি? ‘আন্দোলঞ্জীবী’, গুন্ডা, সন্ত্রাসী, দেশদ্রোহী- এসব কে ডেকেছে? এ সব বলার সময় প্রধানমন্ত্রী নীরব কেন? তিনি নিজেই ‘আন্দোলঞ্জীবী’ শব্দটি উচ্চারণ করেছিলেন।”

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top