News Flash

  • Home
  • Uncategorized
  • Government employees : এডিসি-তে সরকারি মহিলা কর্মচারীদের এক বছর সবেতন মাতৃত্বকালীন ছুটির প্রস্তাব প্রদ্যুতের, উঠেছে প্রশ্ণ
Image

Government employees : এডিসি-তে সরকারি মহিলা কর্মচারীদের এক বছর সবেতন মাতৃত্বকালীন ছুটির প্রস্তাব প্রদ্যুতের, উঠেছে প্রশ্ণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-এ কর্মরত সরকারি মহিলা কর্মচারীদের এক বছর সবেতন মাতৃত্বকালীন ছুটির প্রস্তাব দিয়েছেন এমডিসি প্রদ্যুৎবিক্রম কিশোর মানিক্য দেববর্মা৷ তবে, এডিসি প্রশাসন এখনও নিজস্ব চাকরি নীতি প্রণয়ন করেনি৷ ত্রিপুরা সরকারের চাকরি নীতি মেনে চলছে এডিসি৷ এক্ষেত্রে বর্তমানে এডিসির মহিলা সরকারি কর্মচারীরা ত্রিপুরা সরকারের নীতি মোতাবেক ছয় মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি পাচ্ছেন৷ ফলে এডিসি প্রশাসন নিজস্ব চাকরি নীতি প্রণয়ন ছাড়া ওই প্রস্তাব কীভাবে কার্যকর করবে, উঠেছে প্রশ্ণ৷
আজ বুধবার খুমুলুঙে অবস্থিত এডিসির সমস্ত অফিসের অফিসার ও কর্মচারীদের নিয়ে নুউাই অডিটোরিয়াম হল-এ অফিসের কর্মসংসৃকতি বিষয়ে বৈঠক হয়েছে৷ বৈঠকে উপস্থিত ছিলেন এডিসির উপদেষ্টা ও প্রশাসন সংস্কার কমিটির চেয়ারম্যান তথা এমডিসি প্রদ্যুৎকিশোর মানিক্য দেববর্মা, মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, উপদেষ্টা ও প্রশাসন সংস্কার কমিটির সদস্য বিজয় কুমার রাঙখল, মুখ্য নির্বাহী আধিকারিক সিকে জমাতিয়া৷ এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাহী আধিকারিক উষারঞ্জন দেববর্মা, উপ-মুখ্য নির্বাহী আধিকারিক সুব্রত চৌধুরী সহ নির্বাহী আধিকারিকগণ ও বিভিন্ন দফতরের প্রধানগণ৷


বৈঠকে প্রদ্যুৎ দেববর্মা এডিসির সরকারি মহিলা কর্মচারীদের মাতৃত্বকালীন এক বছর সবেতন ছুটি দেওয়ার প্রস্তাব করেন৷ এছাড়াও স্বাস্থ্য বিমা, হাউজিং পলিসি, লোন পলিসি সহ কর্মচারীদের উন্নয়নে প্রকল্প গ্রহণ করার প্রস্তাব রাখেন তিনি৷ সাথে অফিসগুলোতে মহিলাদের জন্য স্বাস্থ্যসম্মত সুলভ শৌচালয় এবং পর্যাপ্ত নিরাপত্তা রাখার উপর গুরুত্বারোপ করেন প্রদ্যুৎকিশোর৷
তাঁর কথায়, একজন কর্মচারীর কাছে অফিস হচ্ছে মন্দির৷ দিনের অধিকাংশ সময় সেখানেই কাটান তাঁরা৷ তাই স্বচ্ছতা বজায় রেখে জনগণের কাজ সময়মতো শেষ করার উপর জোর দেন প্রদ্যুৎ দেববর্মা৷ তাঁর বক্তব্য, রাজনৈতিক ব্যক্তিত্বরা পাঁচ বছর পর ক্ষমতাচ্যুত হন৷ কিন্তু সরকারি কর্মচারী ৬০ বছর পর্যন্ত কাজ করেন৷ অবসরে যাওয়ার পর নবপ্রজন্মের কাছে চাকরি জীবনের স্মৃতি তুলে ধরেন তাঁরা৷ তাঁর মতে, পোশাক পরিচ্ছদের মাধ্যমে এক জাতির পরিচয় ফুটে উঠে৷ এক্ষেত্রে তিপ্রাসার পোশাক আমাদের পরিধান করতে আপত্তি কীসের, জানতে চান তিনি৷ তাঁর দাবি, আজ রিসা সর্বত্র ব্যবহার হচ্ছে৷ দেবব্রত কলই ২০০১ সালে প্রথম রিসার প্রচলন করেছিলেন, বলেন তিনি৷ এডিসি এলাকা উন্নয়নে কর্মচারীদের কাছ থেকেও পরামর্শ চেয়েছেন এমডিসি প্রদ্যুৎবিক্রম কিশোর মানিক্য দেববর্মা৷


এই বৈঠকে বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া জনগণের স্বার্থে সুসম্পর্ক বজায় রেখে সম্মিলিতভাবে যত্নবান হয়ে কাজ করার জন্য গুরুত্বারোপ করেন৷ জনগণের জন্য হলেও নিজের মনে করে সমস্ত কাজ এগিয়ে নিয়ে যেতে হবে৷ বিশেষ করে প্রদ্যুতের নেতৃত্বে এডিসির গৃহীত কর্মসূচি রূপায়ণে সকলকে সহযোগিতা করতে জমাতিয়া আহ্বান রাখেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top