News Flash

  • Home
  • Uncategorized
  • শৈত্যপ্রবাহ কাশ্মীর উপত্যকায়, শ্রীনগরে তাপমাত্রা কমে মাইনাস ১.৫ ডিগ্রি
Image

শৈত্যপ্রবাহ কাশ্মীর উপত্যকায়, শ্রীনগরে তাপমাত্রা কমে মাইনাস ১.৫ ডিগ্রি

শ্রীনগর, ১৭ নভেম্বর (হি.স.): অনেকটাই পারদ-পতন হল কাশ্মীর উপত্যকার সর্বত্রই। শৈত্যপ্রবাহে হাড় কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে শ্রীনগর থেকে লাদাখ, দ্রাস থেকে কার্গিল। প্রবল ঠাণ্ডায় রীতিমতো জমে গিয়েছে লেহ, গুলমার্গ। মঙ্গলবার রাত ছিল শ্রীনগরে এখনও পর্যন্ত মরশুমের শীতলতম। কাশ্মীরের অধিকাংশ স্থান এখন হিমাঙ্কের নীচে। মঙ্গলবার রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.৫ ডিগ্রি সেলসিয়াস। এমতাবস্থায় আগামী ২৪ নভেম্বর উত্তর কাশ্মীরে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

কাশ্মীরের প্রবেশদ্বার কাজিগুন্দে সর্বনিম্ন তাপমাত্রা কমে মাইনাস ২.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পহেলগামে মঙ্গলবার রাতের তাপমাত্রা ছিল মাইনাস ৪.৭ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে মাইনাস ২.০ ডিগ্রি সেলসিয়াস, লেহ-র সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৮.১ ডিগ্রি সেলসিয়াস। কার্গিলের দ্রাস কাঁপছে প্রবল ঠান্ডায়, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা কমে মাইনাস ১৩.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, আগের রাতে কার্গিলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.০ ডিগ্রি সেলসিয়াস। জম্মু-কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত ঠাণ্ডার কামড় বজায় থাকবে কাশ্মীর উপত্যকা ও লাদাখে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top