নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): কালীপুজো ও দীপাবলিতে দারুণ স্বস্তি পেল দেশবাসী। কেন্দ্রীয় সরকার উৎপাদন শুল্ক হ্রাস করতেই একধাক্কায় অনেকটাই কমে গেল পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম কমেছে লিটারপ্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম কমেছে লিটারে ১০ টাকা। শুধু কেন্দ্র নয়, পেট্রোল ও ডিজেলের উপর থেকে ভ্যাট কমিয়েছে বিজেপি-শাসিত গুজরাট, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, অসম, কর্ণাটক, গোয়া, মণিপুর এবং ত্রিপুরা এই রাজ্যগুলি।
বৃহস্পতিবার কলকাতায় আইওসি-র পাম্পে লিটার পিছু পেট্রোলের দাম লিটার পিছু ৫.৮২ টাকা কমে হল ১০৪.৬৭ টাকা। ডিজেলের দাম ১১.৭৭ টাকা কমে হল ৮৯.৭৯ টাকা। দিল্লিতে দাম কমার পর লিটার পিছু পেট্রোলের দাম ১০৩.৯৭ টাকা, মুম্বইয়ে বৃহস্পতিবার পেট্রোলের দাম কমে ১০৯.৯৮ টাকায় পৌঁছেছে এবং চেন্নাইয়ে পেট্রোলের নতুন দাম ১০১.৪০ টাকা। পাশাপাশি দিল্লিতে ডিজেলের দাম কমে ৮৬.৬৭ টাকায় পৌঁছেছে, মুম্বইয়ে ডিজেলের দাম ৯৪.১৪ টাকা এবং চেন্নাইয়ে ডিজেলের দাম কমে গিয়ে ৯১.৪৩ টাকায় পৌঁছেছে।

শুল্ক হ্রাস কেন্দ্রের, দেশব্যাপী দাম কমে গেল পেট্রোল ও ডিজেলের
Releated Posts
এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…
প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস
নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…
খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং
লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…
আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ
নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…


















