News Flash

  • Home
  • Uncategorized
  • Protest procession was held in the capital : সিটুর উদ্যোগে আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হল
Image

Protest procession was held in the capital : সিটুর উদ্যোগে আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট।। সিটুর উদ্যোগে আজ রাজধানী আগরতলা শহরে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। মিছিলটি সিটু অফিসের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার শ্রমিক শ্রেণীর স্বার্থ বিরোধী কাজ করে চলেছে বলে গুরুতর অভিযোগ করেছেন সিটু নেতৃবৃন্দ। মঙ্গলবার রাজধানী আগরতলা শহরে সিটুর বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মিছিল সংঘটিত করা হয়।

মিছিলে অংশ নেন সিটু নেতা মানিক দে বিরোধী দলনেতা মানিক সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার কেন্দ্রীয় সরকারকে জনবিরোধী আখ্যায়িত করেছেন। কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে ক্রমাগত বিক্রি করে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এ ধরনের চক্রান্তের ফলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা আরো পঙ্গু হয়ে পড়বে বলে তিনি মন্তব্য করেন। শ্রমিক শ্রেণীর মানুষকে নিজেদের স্বার্থ রক্ষার তাগিদে লড়াই-সংগ্রাম আরো জরদার করতে হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিকশ্রেণীর স্বার্থ সুরক্ষিত করতে হবে। তিনি বর্তমান রাজ্য সরকারের কাজ-কর্মের ও তীব্র সমালোচনা করেন। বর্তমান সরকার শ্রমিক শ্রেণীর স্বার্থ সুরক্ষায় কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে তিনি অভিযোগ করেন। নিজেদের অধিকার আদায়ের আন্দোলনকে আরো শক্তিশালী করতে শ্রমিক মেহনতি অংশের মানুষকে আরও অধিক সংখ্যায় লড়াই-সংগ্রামে শামিল হতে আহ্বান জানিয়েছেন তিনি।

বিরোধী দলের নেতা বলেন লড়াই-সগ্রাম ছাড়া তাদের কাছ থেকে কোনো দাবি আদায় করা সম্ভব নয়। সিটুর মিছিলকে কেন্দ্র করে রাজধানী আগরতলা শহরে বিভিন্ন এলাকা থেকে সিটু সমর্থিত বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মী-সমর্থকরা শমিল হন। অবশ্য মিছিলকে কেন্দ্র করে কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ নেই।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top