News Flash

  • Home
  • খেলা
  • Blood donation camp : তেলিয়ামুড়া লায়ন্স ক্লাবের সহায়তায় রক্তদান শিবির
Image

Blood donation camp : তেলিয়ামুড়া লায়ন্স ক্লাবের সহায়তায় রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ আগস্ট।। এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়ার মোহরপাড়াস্থিত নট্রিডেম হলিক্রস হাই স্কুলের উদ্যোগে এবং তেলিয়ামুড়া লায়ন্স ক্লাবের সহায়তায় বিদ্যালয় প্রাঙ্গনে বর্তমান করোণা পরিস্থিতিকে মান্যতা দিয়ে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় মোট ৩০জন রক্তদাতা রক্তদান করে। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নট্রিডেম হলিক্রস হাই স্কুলের সিএসি জেনারেল অ্যাসিস্ট্যান্ট ফাদার আব্রাহাম; বিদ্যালয়ের ফাদার ভ্যালেরিয়ান; তেলিয়ামুড়া লায়ন্স ক্লাবের সভাপতি হারান চন্দ্র দাস; সহ-সভাপতি সুমন পাল সহ অন্যান্যরা।এদিনের এই রক্তদান কর্মসূচীতে লায়ন্স ক্লাবের সদস্য সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং বিদ্যালয় কর্তৃপক্ষ উৎসবের মেজাজে রক্তদানের সামিল হন।

Releated Posts

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top