News Flash

  • Home
  • খেলা
  • ৪৬-হাজারের ঊর্ধ্বে সংক্ৰমণ, ৫০৯ বেড়ে ভারতে করোনায় মৃত্যু ৪.৩৭-লক্ষাধিক
Image

৪৬-হাজারের ঊর্ধ্বে সংক্ৰমণ, ৫০৯ বেড়ে ভারতে করোনায় মৃত্যু ৪.৩৭-লক্ষাধিক

নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স.): ভারতে ফের সংক্রমণের হার ঊর্ধ্বমুখী, দৈনিক মৃত্যুর সংখ্যাও ৫০০-র ঊর্ধ্বে। বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৫৯ জন (গত ১ জুলাইয়ের পর এটাই দেশে সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা), এই সময়ে কোভিডে মৃত্যু হয়েছে ৫০৯ জনের। শুক্রবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩১,৩৭৪ জন, ফলে ভারতে এই মুহূর্তে সুস্থতার হার ৯৭.৫৬ শতাংশে পৌঁছেছে। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৩,৫৯,৭৭৫ জন (১.১০ শতাংশ), বিগত ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১৪,৮৭৬ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৭,৬১,১১০।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ৪৬,৭৫৯ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ২৬ লক্ষ ৪৯ হাজার ৯৪৭ জন। ভারতে ৬২.২৯-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত মোট ৬২,২৯,৮৯,১৩৪ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) টিকা দেওয়া হয়েছে ১,০৩,৩৫,২৯০ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫০৯ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৩৭,৩৭০ জন (১.৩৪ শতাংশ)।

সংক্ৰমণ বৃদ্ধির মধ্যেই, ভারতে সুস্থতার সংখ্যা ফের বাড়ল, শুক্রবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩১,৩৭৪ জন। ফলে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,১৮,৫২,৮০২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৫৬ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৬২ কোটি ২৯ লক্ষ ৮৯ হাজার ১৩৪ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, শুধুমাত্র কেরলেই বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩২,৮০১ জন ও মৃত্যু হয়েছে ১৭৯ জনের।

Releated Posts

এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…

ByBySandeep Biswas May 18, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top