News Flash

  • Home
  • খেলা
  • প্যারালিম্পিক্সে টেবিল টেনিসের ফাইনালে ভাবিনা, দেখাচ্ছেন সোনা জয়ের স্বপ্ন
Image

প্যারালিম্পিক্সে টেবিল টেনিসের ফাইনালে ভাবিনা, দেখাচ্ছেন সোনা জয়ের স্বপ্ন

টোকিও, ২৮ আগস্ট (হি.স.): টোকিও প্যারালিম্পিক্সে টেবিল টেনিসে পদক আগেই নিশ্চিত করেছিলেন। এবার টেবিল টেনিসের ফাইনালে পৌঁছে গেলেন ভাবিনাবেন হাসমুখভাই পটেল। চিনের প্রতিদ্বন্দ্বী ঝাং মিয়াওকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন ভাবিনাবেন। সোনা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন তিনি। ফাইনালে পৌঁছনোর পর ভাবিনা জানিয়েছেন, “নিজেকে কখনই বিশেষ চাহিদা সম্পন্ন মনে করিনি। প্রমাণ করলাম, কোনও কিছুই অসম্ভব নয়।”

শনিবার ম্যাচের প্রথম গেমে হেরে গিয়েছিলেন ভাবিনাবেন। খেলার ফল ছিল ৭-১১। এরপর দ্বিতীয় ও তৃতীয় গেমে যদিও ১১-৭ ও ১১-৪ ব্যবধানে জয় ছিনিয়ে ছিনিয়ে নেন তিনি। চতুর্থ গেমে যদিও ৯-১১ ব্যবধানে পিছিয়ে গিয়েছিলেন তিনি। তবে পঞ্চম গেম জিতে ম্যাচ জিতে নেন ভাবিনাবেন। পঞ্চম গেমের ফল ১১-৮। রবিবার ভারতীয় সময় সকাল ৭.১৫ মিনিটে সোনা জয়ের লড়াইয়ে খেলতে নামবেন ভাবিনাবেন। ফাইনালেও চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন ভারতের এই প্যাডলার।

ফাইনালে ওঠার পর ভারতীয় প্যারালিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট দীপা মালিকের সঙ্গে কথা বলেছেন ভাবিনা প্যাটেল। দীপা মালিকের সঙ্গে আলাপচারিতায় ভাবিনা বলেন, “নিজেকে কখনই বিশেষ চাহিদা সম্পন্ন মনে করিনি। প্রমাণ করলাম, কোনও কিছুই অসম্ভব নয়।”

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top