News Flash

  • Home
  • Uncategorized
  • রক্তাক্ত ডিমা হাসাও জেলা, সন্দেহভাজন ডিএনএলএ জঙ্গিদের বর্বরোচিত গুলিবর্ষণে পাঁচ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু, পাঁচটি পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগ
Image

রক্তাক্ত ডিমা হাসাও জেলা, সন্দেহভাজন ডিএনএলএ জঙ্গিদের বর্বরোচিত গুলিবর্ষণে পাঁচ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু, পাঁচটি পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগ

হাফলং (অসম), ২৭ আগস্ট (হি.স.) : দীৰ্ঘদিন বিরতির পর ফের রক্তাক্ত ডিমা হাসাও জেলা। সন্দেহভাজন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ) নামের জঙ্গিদের বর্বরোচিত গুলিবর্ষণে পাঁচ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে জেলার দিয়ুংমুখ এলাকায়। সেই সঙ্গে পাঁচটি পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগ করে ভস্ম করে দিয়েছে জঙ্গিরা। ঘটনা গতকাল বৃহস্পতিবার রাত প্রায় সোয়া নয়টা নাগাদ সংগঠিত হয়েছে।

ঘটনার বিবরণ দিতে গিয়ে ডিমা হাসাওয়ের পুলিশ সুপার জয়ন্ত সিং জানান, প্রাথমিক তদন্তে তাঁদের ধারণা, কিছুদিন আগে ডিএনএলএ নামের জঙ্গি সংগঠন এখানকার একটি সিমেন্ট কোম্পানির কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। সম্ভবত দাবির টাকা না পেয়ে গত রাতে তারা নরসংহারে মাতাল হয়ে উঠেছিল। পুলিশ সুপার জানান, উমরাংসোতে অবস্থিত ডালমিয়া সিমেন্ট কোম্পানি থেকে একটিতে কয়লা ও অন্য চারটিতে ক্লিংকার বোঝাই করে পাঁচটি ট্রাক লংকায় সংশ্লিষ্ট কোম্পানির ফ্যাক্টরির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। কিন্তু রাতে দিয়ুংমুখের রাঙ্গেরবিল এলাকার একটি জায়গায় এসে ট্রাকগুলি বিরাম নিচ্ছিল।

জায়গাটি নির্জন, পাহাড়ে ঘেরা জঙ্গলাকীর্ণ। রাত তখন প্রায় ৯:১৫ মিনিট। প্রায় পাঁচ-ছয়জনের এক জঙ্গি দল এসে ট্রাকগুলিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বৰ্ষণ করতে থাকে। ধারণা করা হচ্ছে, কমপক্ষে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি ছুঁড়েছে জঙ্গিরা। ট্রাকগুলির ভিতরে ছিলেন চালক ও খালাসি। গুলিবিদ্ধ হয়ে ট্রাকের ভিতরেই প্রাণ হারান পাঁচজন। তাঁরা ট্রাকের চালক ও খালাসি। তাদের নাম-ধাম ইত্যাদি কোনও পরিচয় এখনই জানাতে পারেননি পুলিশ সুপার। তিনি জানান, এলোপাতাড়ি গুলি বর্ষণের পর দুর্বত্তরা পাঁচটি ট্রাকে অগ্নিসংযোগ করে ভস্ম করে দিয়েছে।

তিনি জানান, ঘটনার পর খবর পেয়ে আধাসেনা নিয়ে ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশের দল। তাঁরা গোটা এলাকায় জঙ্গিদের ধরতে চিরুনি তালাশি চালিয়েছে। এদিকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাফলং সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়েছে, জানান পুলিশ সুপার জয়ন্ত সিং।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top