News Flash

  • Home
  • দেশ
  • Deputation to the education department : টেট পরীক্ষায় উত্তীর্ণ সর্ব শিক্ষার শিক্ষকরা ডেপুটেশন দিলেন শিক্ষা দপ্তরে
Image

Deputation to the education department : টেট পরীক্ষায় উত্তীর্ণ সর্ব শিক্ষার শিক্ষকরা ডেপুটেশন দিলেন শিক্ষা দপ্তরে

আগরতলা, ২৬ আগস্ট : সর্বশিক্ষায় কর্মরত শিক্ষকদের মধ্যে যারা টেট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তারা শ্যাম রাখি না কুল রাখি পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। শোনা যাচ্ছে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণের উদ্যোগ নেয়া হচ্ছে। সর্বশিক্ষা নিয়মিত করা হলে টেট পরীক্ষায় উত্তীর্ণরা টেট উত্তীর্ণ শিক্ষক হিসেবে নিযুক্তি পত্র গ্রহণ করবে না। কেননা তাতে তারা আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন।


সর্ব শিক্ষার শিক্ষকরা যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তাদের জয়েনিং লেটারের সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ শিক্ষা দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়েছে। তাদের দাবি, সর্ব শিক্ষার শিক্ষকদের যদি নিয়মিত করা হয় তাহলে তারা টেট উত্তীর্ণ হয়ে পাওয়া চাকরি বাতিল করে পুনরায় সর্বশিক্ষার চাকরিতে ফিরে যাবেন। তাই তারা শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে কাজে যোগ দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য দ্বারস্থ হয়েছেন। তারা জানান, সরকার যদি সর্বশিক্ষা নিযুক্ত শিক্ষকদের নিয়মিতকরণ করে তাহলে তাদের টেট শিক্ষক হিসেবে চাকুরীতে যুক্ত হওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারেনা। বরং টেট শিক্ষক হিসেবে চাকুরীতে নিযুক্তি পত্র গ্রহণ করলে তারা আর্থিক দিক দিয়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top