News Flash

  • Home
  • মুখ্য খবর
  • A young man has been arrested : বিলোনিয়া আমজাদ নগরে চোর সন্দেহে ‌এক যুবককে আটক করা হয়েছে
Image

A young man has been arrested : বিলোনিয়া আমজাদ নগরে চোর সন্দেহে ‌এক যুবককে আটক করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অগাস্ট।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া আমজাদ নগরে চোর সন্দেহে ‌এক যুবককে আটক করা হয়েছে। যুবকের নাম নয়ন বসু। বিলোনিয়া থানাধীন আমজাদ নগর এলাকায় চোর সন্দেহে এক যুবককে আটক করে বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। বর্তমানে বিলোনিয়া থানাতে রয়েছে নয়ন বসু নামে ওই যুবক। নয়ন বসুর দাবি সিপিআইএম করার অপরাধে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।

এছাড়া নয়নের অভিযোগ, শাসক দলের নেতারা নাকি নয়নকে চোরের অপবাদ দিয়ে মারধর করে, হাতে সুঁই ফুটিয়ে, চুরির স্বীকার উক্তি নেওয়ার চেষ্টা করে। নয়ন পেশায় একজন রাজমিস্ত্রী। কাজ থেকে বাড়িতে আসার পর এলাকার শাসকদলের নেতারা বাড়ি থেকে নয়নকে ডেকে এনে সালিশী সভার নাম করে মারধর করে এবং চুরি সংঘটিত করেছে বলে স্বীকার উক্তি নেওয়ার জন্য হাতের আঙ্গুলে সুঁই ফুটিয়ে দেয়। এরপর যন্ত্রনা সহ্য করতে না পেরে চুরি করেছে বলে স্বীকারোক্তি দেয় নয়ন। অপরদিকে সালিশী সভা চলাকালীন সময়ে ঘটনার খবর পেয়ে বিলোনীয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও নয়নকে পুলিশের হাতে তুলে দেয় নি এলাকার মাতব্বররা এমনই অভিযোগ নয়নের।পরবর্তী সময়ে এলাকার শাসক দলের মাতব্বররা পুলিশকে খবর দিয়ে, নয়ন বসুকে পুলিশের হাতে তুলে দেয়। জানা যায়, গত বুধবার আমজাদ নগরের ধুলাস চৌধুরীর মুদির দোকান চুরির ঘটনা সংঘটিত হয়। এই ধুলাস চৌধুরীর মুদির দোকানে নয়ন বসু চুরি করেছে বলে এলাকার শাসকদলের মাতবররা চক্রান্ত করে ফাসিয়েছে বলে অভিযোগ নয়নের।

Releated Posts

গুলি কাণ্ডের মূল অভিযুক্ত রণবীর দেবনাথ গ্রেফতার, চাঞ্চল্য

আগরতলা, ২৭ এপ্রিল : গুলি কাণ্ডের ঘটনায় নাটকীয় মোড় নিয়ে আজ বিশালগড় আদালত চত্বরে গ্রেফতার হলেন মূল অভিযুক্ত…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

ত্রিপুরায় কমলা সতর্কতা: ঝড়-বৃষ্টির পূর্বাভাসে সতর্ক থাকার নির্দেশ প্রশাসনের

আগরতলা, ২৭ এপ্রিল: ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী দুই দিন ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

খুমুলুঙে টিটিএএডিসি-র নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

আগরতলা, ২৭ এপ্রিল : ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান এডিসি সদর দপ্তর…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top