News Flash

  • Home
  • Uncategorized
  • Month-long movemen : ১৫ দফা দাবীতে মাসব্যাপী আন্দোলনে নামছে সিপিএম
Image

Month-long movemen : ১৫ দফা দাবীতে মাসব্যাপী আন্দোলনে নামছে সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ লক্ষ্য দেশজুড়ে বিজেপি বিরোধী আন্দোলন আরও তেজি করা৷ তাই, ১৫ দফা দাবীতে মাসব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে সিপিএম৷ দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুসারেই সারা দেশের সাথে ত্রিপুরায় গোটা সেপ্ঢেম্বর মাসজুড়ে আন্দোলন করবেন কমিউনিস্টরা৷ আজ সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিলেন সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদক গৌতম দাশ৷ তাঁর বক্তব্য, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে রাজ্য কমিটি স্থির করেছে ত্রিপুরায় মহকুমা স্তরে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে৷


এদিন তিনি বলেন, গত ৬ থেকে ৮ আগস্ট তিনদিবসীয় সিপিএম কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ওই বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ব সমস্ত রাজ্য কমিটিকে সেপ্ঢেম্বরে ১৫ দফা দাবিতে মাসব্যাপী আন্দোলন কর্মসূচি স্থির করার নির্দেশ দিয়েছেন৷ সে মোতাবেক সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির সদস্যরা গত ১৯ আগস্ট ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন ওই আন্দোলন মহকুমা স্তরে ছড়িয়ে দেওয়া হবে৷


তিনি বলেন, দেশে কোভিডের টিকার ঘাটতি রয়েছে৷ টিকার সংখ্যা বাড়াতে হবে, কারণ অনেকেই টিকার দ্বিতীয় ডোজ থেকে বঞ্চিত হচ্ছেন৷ সাথে তিনি যোগ করেন, দেশে করোনার প্রকোপে মানুষের আয় কমেছে, তাই আর্থিকভাবে দুর্বল পরিবারকে মাসে ৭৫০০ দিতে হবে৷ তিনি বলেন, পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে মানুষের নাভিশ্বাস উঠেছে৷ তাই, কেন্দ্রীয় সরকারের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত৷ সাথে তিনি রেগায় মজুরি বৃদ্ধি, কৃষি আইন প্রত্যাহার নিয়ে একাধিক বিষয় নিয়ে আন্দোলন হবে বলে ঘোষণা দিয়েছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top