News Flash

  • Home
  • খেলা
  • Tripura Government needs to take action : রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রতিহত করতে সরকারের ব্যবস্থা গ্রহণ দরকার, বললেন বিরোধী দলনেতা
Image

Tripura Government needs to take action : রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রতিহত করতে সরকারের ব্যবস্থা গ্রহণ দরকার, বললেন বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ সীমান্ত এলাকায় পেট্রোলিং-এর দায়িত্ব পালনের সময় সশস্ত্র সন্ত্রাসবাদীদের আক্রমণে দু’জন বি এস এফ জওয়ানের নিহত হবার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷


বিরোধী দলনেতা এক প্রেস বিবৃতিতে বলেছেন, বি এস এফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের দেওয়া প্রেস রিলিজ থেকে জানা গেছে ধলাই জেলার অন্তর্গত ছাওমনু থানা এলাকায় আজ সকাল সাড়ে ছয়টায় এই ঘটনা ঘটেছে৷ নিহত জওয়ানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি৷ তাঁদের সহকর্মী এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি৷এই ঘটনা নিঃসন্দেহে উদ্বেগজনক৷ সন্ত্রাসবাদী শক্তির পুনর্গঠনের প্রবনতা ও আক্রমণ জনিত কার্যকলাপ প্রতিহত করতে ত্রিপুরা সরকারের দিক থেকে দ্রুত কার্যকরি ব্যবস্থা গ্রহণ করা দরকার৷


এদিকে, সিপিএম রাজ্য কমিটির তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আজ ধলাই জেলার লংতরাইভ্যালী মহকুমার গোবিন্দবাড়ী ভারত-বাংলাদেশ সীমান্তে বি এস এফ জওয়ানদের ওপর বিচ্ছিন্নতাকামী সন্ত্রাসবাদী বাহিনী এন এল এফটি’র আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এ আক্রমণের তীব্র নিন্দা করছে৷ এ আক্রমণে ২ জন জওয়ান নিহত ও ২ জন আহত হয়েছেন৷ দুটি আগ্ণেয়াস্ত্র সন্ত্রাসবাদীরা তুলে নিয়ে গেছে৷ রাজ্য সম্পাদকমণ্ডলী নিহত দেশপ্রেমিক জওয়ানদের আত্মীয়-পরিজনদের গভীর শোক জানাচ্ছে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে৷


সি পি আই (এম) বেশ কয়েকটি সংবাদ সম্মেলনে রাজ্যের পূর্ব সীমান্তবর্তী এলাকায় এন এল এফ টি সন্ত্রাসবাদীদের তৎপরতা এবং আরও কিছু যুবককে সন্ত্রাসবাদের বন্ধ্যা পথে নিয়ে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা জোরদার করতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার এবং রাজ্য আরক্ষা বাহিনী ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে আসছে৷ কিন্তু এ সতর্কতা গুরুত্ব দেয়া হয়নি৷ বরং কয়েকটি টি এস আর ব্যাটেলিয়নকে রাজ্যান্তরে পাঠানো হয়েছে৷


রাজ্য সম্পাদকমন্ডলী সীমান্ত সুরক্ষিত করতে যাবতীয় পদক্ষেপ নিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছে৷ সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার কাজ দ্রুত শেষ করতে এবং টি এস আর ব্যাটেলিয়ন ফিরিয়ে আনা, শূন্যপদে দ্রুত নিয়োগের দাবি জানাচ্ছে৷ বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদীদের ঘাঁটি ভেঙ্গে দিতে সে দেশের সরকারের দৃষ্টি আকর্ষণের দাবি জানাচ্ছে৷

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026

বিনামূল্যে অনলাইন কোচিং থেকে ক্রীড়া প্রতিভা খোঁজ: স্বাধীনতা দিবসে মোদির একাধিক বড় ঘোষণা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, নাগরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর…

ByByNews Desk Aug 15, 2026

মেসিকে ঘিরে বাম সরকারের ‘মহা গোলমাল’, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ১৪ আগস্ট (আইএএনএস): কেরলের ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, কার্যত এক আবেগের নাম। ২০২৫…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ভারতে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন অলিম্পিক আন্দোলনের প্রতি ভারতের অঙ্গীকারকে আরও মজবুত করবে: আইওএ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের বিএডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের জন্য বিশ্ব ব্যাডমিন্টন সম্প্রদায়কে নয়াদিল্লিতে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 13, 2026

সিনকফিল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার সিনদারভকে হারিয়ে চমক প্রজ্ঞানানন্দার

সেন্ট লুইস, ১২ আগস্ট (আইএএনএস): সিনকফিল্ড কাপের দ্বিতীয় রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার জাভোখির সিনদারভকে হারিয়ে বড় চমক দিলেন…

ByByNews Desk Aug 12, 2026

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top