News Flash

  • Home
  • দিনের খবর
  • Tensions in Jaruilang Para : গরু জবাই করাকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের জারুইলং পাড়ায় উত্তেজনা
Image

Tensions in Jaruilang Para : গরু জবাই করাকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের জারুইলং পাড়ায় উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ জুলাই।। বুধবার সকালে কুরবানী ঈদের দিনে গরু জবাই করাকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের জারুইলং পাড়ায় জনজাতি ও সংখ্যালঘু মুসলিমদের মধ্যে তীব্র উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বুধবার সকালে সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ উৎসব উপলক্ষে গবাদি পশু কোরবানি দেওয়াকে কেন্দ্র করে উপজাতি জনগণ এবং সংখ্যালঘু মুসলিম জনগণের মধ্যে তীব্র মতানৈক্যের সৃষ্টি হয়।উপজাতি জনগণ গরু জবাই দেওয়ার কাজে বাধা দেয়।

বাঁধা দানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের জারুইলং পাড়া এলাকায়। ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, বুধবার কুরবানী ঈদ উপলক্ষ্যে জারুইলং এলাকার মুসলিম সম্প্রদায়ের লোকজনেরা গরু কাঁটার জন্য প্রস্তুতি নেয় ।

এদিন সকালে খবর পেয়ে জনজাতি অংশের লোকজনেরা গরু কাটতে আপত্তি জানায়। এতে মুসলিম সম্প্রদায় এবং উপজাতিদের মধ্যে প্রচণ্ড উত্তেজনা দেখা দেয় ।খবর পেয়ে তেলিয়ামুড়া থানার এস.আই প্রীতম দত্ত টি.এস.আর জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে যান। ছুটে আসেন চাকমা ঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের সদস্যরা, স্থানীয় বাসিন্দা চান মিয়া সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া থানার পুলিশের উপস্থিতিতে ২০ পরিবার মুসলিম এবং ১২ পরিবার জনজাতি অংশের লোকজনেরা সিদ্ধান্ত নেয় এ বছর গরু কাঁটা হবে।

কিন্তু এরপর থেকে গরু জবাই করা হবে অন্য কোনো স্থানে। তবে এলাকার একটি সূত্র থেকে জানা যায়, কোন এক রাজনৈতিক দলের উস্কানিতে এমনটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছিল। স্থানীয় শান্তিকামী জনগণ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Releated Posts

গণতন্ত্র ও দেশগঠনে দায়বদ্ধ নাগরিক তৈরি করতে হবে কলেজগুলিকে: উপরাষ্ট্রপতি

গুয়াহাটি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির কাজ শুধু শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করা নয়, বরং গণতন্ত্র, সাংবিধানিক মূল্যবোধ…

ByByNews Desk Sep 6, 2026

আগামী সপ্তাহে শ্রীলঙ্কা সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর সরকারি সফরে শ্রীলঙ্কা যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সফরকালে…

ByByNews Desk Sep 6, 2026

‘স্বচ্ছতা অভিযানকে গণআন্দোলনে পরিণত করুন’, নাগরিকদের আহ্বান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও সুস্থ জীবনযাপনের লক্ষ্যে চলমান ‘স্বচ্ছতা অভিযান’-কে গণআন্দোলনে পরিণত করার জন্য রাজ্যের…

ByByNews Desk Sep 6, 2026

বিহারে বন্যা পরিস্থিতি ভয়াবহ, ১১ জেলায় ১৬.৮৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত

পাটনা, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় রাজ্যের ১১টি জেলায় প্রায়…

ByByNews Desk Sep 6, 2026
Scroll to Top