News Flash

  • Home
  • Uncategorized
  • Pegasus report has no real basis : পেগাসাস রিপোর্টের বাস্তব ভিত্তি নেই, ইস্যুহীন বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার জন্য হৈচৈ করছেন : মুখ্যমন্ত্রী
Image

Pegasus report has no real basis : পেগাসাস রিপোর্টের বাস্তব ভিত্তি নেই, ইস্যুহীন বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার জন্য হৈচৈ করছেন : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।। সংসদ অচল রাখার উদ্দেশ্যেই বিরোধীরা পেগাসাস রিপোর্ট নিয়ে হৈচৈ শুরু করেছেন। অথচ ওই রিপোর্টের কোন বাস্তব ভিত্তি নেই। আজ নয়াদিল্লি সাংবাদিকদের মুখোমুখি বিরোধীদের এভাবেই বিধলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার করোনার বিরুদ্ধে তীব্র লড়াই জারি রেখেছে। এই পরিস্থিতিতে সরকারের সহায়তার বদলে বিরোধীরা সংসদ মুলতুবির প্রস্তাব এনেছেন।


তিনি বলেন, আমরা কখনো এমন মহামারীর সম্মুখীন হয়নি। অতীতে এধরনের ভয়াবহ পরিস্থিতিতে প্রচুর সংখ্যায় মানুষের মৃত্যু হয়েছে। অথচ, বর্তমানে তেমন মৃত্যুর ঘটনার সাক্ষী হয়নি আমাদের দেশ। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে এগিয়ে এসে মহামারীর মোকাবিলা ও সহযোগিতা চেয়েছেন। তিনি উষ্মা প্রকাশ করে বলেন, সংসদ অধিবেশন শুরুর এক দিন পূর্বে ফোন টেপিং-র খবর প্রকাশিত হয়েছে এবং বিরোধীরা এই বিষয়টি নিয়ে চিত্কার শুরু করেছেন। তাঁরা চাইছেন না সংসদ চলুক, যা এই মুহুর্তে করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশের জন্য খুবই জরুরি।


তিনি অতীতের প্রসঙ্গ টেনে এনে বলেন, সমাজবাদী পার্টির সাংসদ অমর সিং ২০০৬ সালে কংগ্রেস জমানায় এমনই অভিযোগ এনেছিলেন। তত্কালীন প্রধানমন্ত্রী বলেছিলেন, অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে, কর এবং অর্থ তছরুপকারীদের বিরুদ্ধে টেপিং ব্যবস্থা নেওয়া হয়েছিল। তিনি সুর চড়িয়ে বলেন, কংগ্রেস ফোন টেপিং করেছে তা অতীতে প্রমাণিত হয়েছে। সেই প্রমাণ এখনো মজুদ রয়েছে। কিন্ত, এখন তাদের কাছে কোন ইস্যু নেই, মানুষকে বিভ্রান্ত করছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top