News Flash

  • Home
  • প্রধান খবর
  • আপ ও কংগ্রেসের দু’টো মুখ, কৃষকদের চিন্তাই করে না : হরসিমরত
Image

আপ ও কংগ্রেসের দু’টো মুখ, কৃষকদের চিন্তাই করে না : হরসিমরত

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): একযোগে আম আদমি পার্টি ও কংগ্রেসকে তুলোধনা করলেন শিরোমণি অকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদল। হরসিমরতের মতে, কৃষকদের নিয়ে কোনও চিন্তা করে না কংগ্রেস। আম আদমি পার্টি ও কংগ্রেসের দু’টো মুখ। কৃষকদের নিয়ে উদ্বিগ্ন শুধুই শিরোমণি অকালি দল। বাদল অধিবেশনের প্রথম দিনও কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন অকালি দলের সাংসদরা। দ্বিতীয় দিন মঙ্গলবারও সংসদ চত্বরে বিক্ষোভ দেখতে থাকেন তাঁরা।

এদিন শিরোমণি অকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদল বলেছেন, “সোমবার লোকসভায় কৃষক ইস্যু ছাড়া সমস্ত বিষয় উত্থাপন করেছিল কংগ্রেস, আসলে কৃষকদের নিয়ে কোনও চিন্তাই করে না কংগ্রেস। কৃষি আইন যখন আনা হয়েছিল আম আদমি পার্টি ও কংগ্রেস ওয়াকআউট করেছিল। তাঁদের দু’টো মুখ। শুধুমাত্র শিরোমণি অকালি দল এই বিষয়টি উত্থাপন করছে।”

Releated Posts

প্রকাশিত হল নিট-ইউজি ২০২৬-এর ফল, মেডিক্যালে ভর্তির যোগ্য ১১.২১ লক্ষ পরীক্ষার্থী

নয়াদিল্লি, ১৬ জুলাই: জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) বৃহস্পতিবার নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার ফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় ১১.২১ লক্ষ…

ByBySandeep Biswas Jul 16, 2026

পাঞ্জাব আশার দৃষ্টিতে বিজেপির দিকে তাকিয়ে: প্রধানমন্ত্রী মোদি

চণ্ডীগড়, ১৬ জুলাই (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাঞ্জাবের মানুষ এখন আশার দৃষ্টিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

ByBySandeep Biswas Jul 16, 2026

পুরীর রথযাত্রায় পদপিষ্টের মতো পরিস্থিতি, শ্বাসরোধে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ভুবনেশ্বর, ১৬ জুলাই (আইএএনএস): ওড়িশার পুরীতে বিশ্ববিখ্যাত রথযাত্রা চলাকালীন বৃহস্পতিবার পদপিষ্টের মতো পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ উঠেছে।…

ByByNews Desk Jul 16, 2026

১০০-রও বেশি বিজ্ঞানীর পদত্যাগে নড়েচড়ে বসল কেন্দ্র, ইসরো-তে স্বেচ্ছা অবসর ও ইস্তফার নিয়মে কড়াকড়ি: রিপোর্ট

নয়াদিল্লি, ১৬ জুলাই : সাম্প্রতিক মাসগুলিতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-তে ১০০-রও বেশি বিজ্ঞানীর পদত্যাগের ঘটনায় উদ্বেগ তৈরি…

ByBySandeep Biswas Jul 16, 2026
Scroll to Top