News Flash

  • Home
  • Uncategorized
  • ইংল‍্যান্ডের বিরুদ্ধে নামার আগে ২০ জুলাই প্রস্তুতি ম‍্যাচ খেলবে টিম ইন্ডিয়া
Image

ইংল‍্যান্ডের বিরুদ্ধে নামার আগে ২০ জুলাই প্রস্তুতি ম‍্যাচ খেলবে টিম ইন্ডিয়া

লন্ডন, ১৫ জুলাই (হি.স.) : ইংল‍্যান্ডের বিরুদ্ধে নামার আগে আগামী ২০ জুলাই তিন দিনের একটি প্রস্তুতি ম‍্যাচ খেলবে ভারতীয় দল। কাউন্টি চ্যাম্পিয়নশিপ একাদশের বিরুদ্ধে খেলবে বিরাট কোহলির দল। বুধবার রাতে এমনটাই জানানো হয়েছে। প্রস্তুতি ম্যাচ খেলতে ডারহাম যাবে বিরাট বাহিনী।

ডারহাম ক্রিকেট বোর্ডের তরফে থেকে এদিন জানানো হয়, “এমিরেটস রিভারসাইডের মাঠে ভারতের এই ম্যাচ আয়োজন করতে পেরে আমরা গর্বিত। সফরকারী দল নিজেদের তৈরি করার জন্য কাউন্টি চ্যাম্পিয়নশিপ একাদশের বিরুদ্ধে খেলবে। ২০ জুলাই সকাল ১১টা থেকে শুরু হবে এই ম্যাচ।”


আগামী ৪ আগস্ট থেকে ইংল‍্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। তার আগে একটি প্রস্তুতি ম‍্যাচ খেলার আবেদন করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড আলোচনা শুরু করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে। দুটো প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা থাকলেও আপাতত একটি ম্যাচের কথাই জানা গিয়েছে। আগামী ২০ থেকে ২২ জুলাই ডারহামে সেই ম্যাচে কাউন্টি খেলা ক্রিকেটারদের নিয়ে তৈরি দলের বিরুদ্ধে খেলবেন বিরাটরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top