News Flash

  • Home
  • Uncategorized
  • Governor of Tripura : ত্রিপুরায় নয়া রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য্য, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
Image

Governor of Tripura : ত্রিপুরায় নয়া রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য্য, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ জুলাই (হি.স.) : ত্রিপুরায় নয়া রাজ্যপাল নিযুক্ত হয়েছেন সত্যদেব নারায়ণ আর্য্য। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গত, ত্রিপুরা সহ আটটি রাজ্যে নয়া রাজ্যপাল নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈস-কে ঝাড়খন্ডের দায়িত্ব দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, ত্রিপুরার ১৯তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সত্যদেব নারায়ন আর্য্য। তিনি রাজ্যপাল রমেশ বৈস-র স্থলাভিষিক্ত হচ্ছেন। রমেশ বৈস ২০১৯ সালের ২৯ জুলাই থেকে ত্রিপুরার রাজ্যপালের দায়িত্ব সামলেছেন।


এদিকে, হরিয়ানার ১৬তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছেন সত্যদেব নারায়ন আর্য্য। ১৯৩৭ সালের ১ জুলাই বিহারের নালন্দা জেলায় রাজগির গান্ধী তুলা এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের কর্মকর্তা থেকে বিজেপি কর্মী হিসেবে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। ১৯৭৭ সাল থেকে ২০১৫ পর্যন্ত মাঝে ৫ বছর বাদ দিলে তিনি টানা বিহার বিধানসভায় সদস্য ছিলেন। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বিহার মন্ত্রিসভার সদস্য ছিলেন। রাজ্যের খনি ও ভূতত্ত্ব মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন।


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় বলেন, সত্যদেব নারায়ণ আর্য-কে ত্রিপুরার রাজ্যপাল হিসাবে নিযুক্ত করার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তাঁর জ্ঞানসম্পন্ন ও যোগ্য দিকনির্দেশনায় ত্রিপুরা সরকার রাজ্যের ৩৭ লক্ষ মানুষের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে।


প্রসঙ্গত, আজ দেশের আটটি রাজ্যে নতুন রাজ্যপাল নিযুক্ত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই আটটি রাজ্য হল-কর্ণাটক, মিজোরাম, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, গোয়া, হরিয়ানা, ত্রিপুরা ও ঝাড়খন্ড। কর্ণাটকের রাজ্যপাল করা হয়েছে থাবরচন্দ গেহলটকে, মিজোরামের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে হরি বাবু কাম্ভামপতিকে, মধ্যপ্রদেশের রাজ্যপাল করা হয়েছে মঙ্গুভাই ছগনভাই প্যাটেলকে এবং হিমাচল প্রদেশের রাজ্যপাল হচ্ছেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। মিজোরামের রাজ্যপাল ছিলেন পি এস শ্রীধরণ পিল্লাই, তাঁকে গোয়ার নতুন রাজ্যপাল করা হয়েছে। ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈসকে ঝাড়খণ্ডের রাজ্যপাল করা হয়েছে এবং হিমাচল প্রদেশের রাজ্যপাল ছিলেন বন্দারু দত্তাত্রেয় তাঁকে হরিয়ানার রাজ্যপাল করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top