News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ১১টা নাগাদ ধলাবিল এলাকার জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় সংলগ্ন একটি পুকুরে এক যুবকের মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। এর আগে পুকুরের আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন। তখনই পুকুরের জলে মৃতদেহটি দেখতে পান তাঁরা।

খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে মৃত যুবককে খোয়াইয়ের চাম্পাহাওয়া এলাকার বাসিন্দা বিমল তাঁতী, পিতা নিরাকর তাঁতী বলে শনাক্ত করা হয়েছে। তবে মৃতের পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ পুলিশি তদন্তের পরই নিশ্চিত হবে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026

অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, এফআইআর নিতে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ২৬ আগস্ট: নলছড়দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লাখন দীপা এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে মাছ ধরার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

Leave a Reply

Scroll to Top