News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে দুঃশাসনের অবসান হবেই, জনগণের জয় নিশ্চিত : সিপিআই(এম) প্রার্থী
Image

ধর্মনগরে দুঃশাসনের অবসান হবেই, জনগণের জয় নিশ্চিত : সিপিআই(এম) প্রার্থী

ধর্মনগর, ৯ এপ্রিল: ধর্মনগর উপ নির্বাচনে জনগণের জয় নিশ্চিত। মানুষ এখন মুক্তি চাইছে, আর দুঃশাসনের অবসান হবেই। আজ ভোটাধিকার প্রয়োগ করে এমনই মন্তব্য করলেন ধর্মনগর বিধানসভা আসনের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী অমিতাভ দত্ত।

ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বামফ্রন্ট মনোনীত প্রার্থী অমিতাভ দত্ত। তিনি ধর্মনগরের পিএম শ্রী সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন। ভোটদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিতাভ দত্ত বলেন, ধর্মনগরের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত। দীর্ঘদিন ধরে চলা নানা সমস্যায় সাধারণ মানুষ অতিষ্ঠ, তাই এবারের নির্বাচনে তারা নিজেদের অধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক উপায়ে তার জবাব দেবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। তাঁর কথায়, সিপিআইএম আমলে জনগনের উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করতেন। কিন্তু বিজেপি সরকারের আমলে ভোট প্রহসনে পরিণত হয়েছে। জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এই সরকার থেকে ধর্মনগরবাসী রেহাই চাইছেন।

তিনি আরও বলেন, ধর্মনগর উপনির্বাচনে ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এই প্রবণতাই প্রমাণ করে যে মানুষ গণতন্ত্রে আস্থা রাখে এবং নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে চায়।

অন্যদিকে, নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

যাত্রাপুরে নতুন ওসির ঝটিকা সাফল্য: ৩২ কেজি গাঁজা ও গাড়িসহ কুখ্যাত পাচারকারী গ্রেফতার

আগরতলা, ৯ এপ্রিল: রাজ্যে নেশা বিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। দায়িত্ব নেওয়ার মাত্র ২৪…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

জিবি হাসপাতালে কয়েদীর পলায়নচেষ্টা, আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ৯ এপ্রিল: জিবি হাসপাতালে আজ এক নাটকীয় ঘটনার সৃষ্টি হয়। পুলিশ হেফাজতে থাকা এক বাংলাদেশি নাগরিক পালানোর…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

মাছমারা বাজারে হিমঘর ও কৃষি শেডের দাবি অপূর্ণ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা

আগরতলা, ৯ এপ্রিল: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার মাছমারা বাজারে কৃষকদের দীর্ঘদিনের দাবি—হিমঘর ও কৃষি শেড নির্মাণ—এখনও বাস্তবায়িত হয়নি।…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

বি.পি.এল রেশন কার্ড থাকলেও মিলছে না আবাস যোজনার ঘর, ভাঙা বাড়িতেই দিন কাটছে জনজাতি দম্পতির

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ৮ এপ্রিল: বি.পি.এল রেশন কার্ড থাকা সত্ত্বেও এখনও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত বিশ্রামগঞ্জের…

ByByReshmi Debnath Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top