News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রীর সভার আগে মান্দাইয়ে তিপরা মথায় ভাঙন, বিজেপিতে যোগ দিলেন শতাধিক ভোটার
Image

মুখ্যমন্ত্রীর সভার আগে মান্দাইয়ে তিপরা মথায় ভাঙন, বিজেপিতে যোগ দিলেন শতাধিক ভোটার

আগরতলা, ৭ এপ্রিল: এডিসি নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তারই মাঝে ১৬ মান্দাই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। তিপরা মথা দল ছেড়ে একাধিক ভোটার বিজেপিতে যোগদান করায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, গত দুই দিনে মোট ২০৭ জন ভোটার তিপরা মথা দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এর মধ্যে সোমবার মান্দাইনগর পুলিনপুর কেন্দ্রের ভৃগুদাস বাড়িতে আয়োজিত এক কর্মসূচিতে মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে ২৭টি পরিবারের ৯১ জন ভোটার বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মার হাত ধরে দলে যোগ দেন।

এরপর মঙ্গলবার মুখ্যমন্ত্রীর প্রচার সভার আগ মুহূর্তে মান্দাইনগর পুলিনপুর কেন্দ্রের অন্তর্গত চম্পকনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত আরেকটি যোগদান সভায় ৩৫টি পরিবারের ১১৬ জন ভোটার তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে সামিল হন।
নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃত্ব। এই যোগদানকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ বেড়েছে।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মা বলেন, মানুষের আস্থা ও সমর্থন ক্রমশ বিজেপির দিকে বাড়ছে। উন্নয়নের স্বার্থে সাধারণ মানুষ বিজেপির উপর ভরসা রাখছেন বলেও তিনি দাবি করেন।

Releated Posts

বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের জমি জবরদখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন প্রিন্সিপাল

বিশালগড়, ৭ এপ্রিল: বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের প্রায় এক হাজার মিটার জমি জবরদখল করে পাকাপোক্ত নির্মাণ করে ব্যবসা…

ByByReshmi Debnath Apr 7, 2026

১৭ এপ্রিলের পর এডিসিতে বিজেপিকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না: রুনিয়েল দেববর্মা

আগরতলা, ৭ এপ্রিল: এডিসি নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা দলের প্রচারে জোরদার গতি লক্ষ্য করা যাচ্ছে। ১২ এপ্রিলকে…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

কংগ্রেসের প্রচার গাড়ি আটকের অভিযোগ বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিরুদ্ধে

ধর্মনগর, ৭ এপ্রিল: উপনির্বাচনের প্রচারের শেষ লগ্নে উত্তেজনা ছড়াল ধর্মনগরে। কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচারের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

টেট-২ উত্তীর্ণ বেকারদের বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপে আটক

আগরতলা, ৭ এপ্রিল : চাকরির দাবিতে ফের রাস্তায় নামলেন টেট-২ উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। আজ সিটি সেন্টার এলাকায় একত্রিত…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top