News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাওমনুতে জল ও বিদ্যুতের তীব্র সংকট, চরম দুর্ভোগে ৩৫টি পরিবার
Image

ছাওমনুতে জল ও বিদ্যুতের তীব্র সংকট, চরম দুর্ভোগে ৩৫টি পরিবার

আগরতলা, ৭ এপ্রিল : ধলাই জেলার ছাওমনু আরডি ব্লকের অন্তর্গত আনন্দ হরির রোয়াজা পাড়ায় দীর্ঘদিন ধরে জল ও বিদ্যুতের চরম সংকটে ভুগছেন প্রায় ৩৫টি পরিবার। মৌলিক পরিষেবার অভাবে প্রতিদিনই নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের।

স্থানীয়দের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি এবং মন্ত্রীদের কাছে সমস্যার কথা জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি ছাওমনু আরডি ব্লক অফিসে পানীয় জলের জন্য লিখিত আবেদন জমা দেওয়া হলেও তারও কোনো সুরাহা মেলেনি।

বর্তমানে গ্রামবাসীদের পানীয় জলের একমাত্র ভরসা পাশের ছড়ার জল। কিন্তু বর্ষা বা অন্য সময়ে সেই জল ঘোলা হয়ে গেলে চরম সংকটে পড়তে হয় এলাকাবাসীদের। নিরাপদ পানীয় জলের অভাবে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

অন্যদিকে, বিদ্যুতের অপ্রতুলতার কারণে সন্ধ্যার পর এলাকা কার্যত অন্ধকারে ডুবে যায়। পড়ুয়াদের পড়াশোনা থেকে শুরু করে নিত্যদিনের কাজকর্মও ব্যাহত হচ্ছে।

এই পরিস্থিতিতে দ্রুত সমস্যার সমাধানের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। তাদের দাবি, অবিলম্বে এলাকায় বিশুদ্ধ পানীয় জল ও নিয়মিত বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে প্রশাসন যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

।।।।।।।

Releated Posts

টেট-২ উত্তীর্ণ বেকারদের বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপে আটক

আগরতলা, ৭ এপ্রিল : চাকরির দাবিতে ফের রাস্তায় নামলেন টেট-২ উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। আজ সিটি সেন্টার এলাকায় একত্রিত…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

স্কুলে দুঃসাহসিক চুরি, নাইট পেট্রোলিং নিয়ে প্রশ্ন

কৈলাসহর, ৭ এপ্রিলঃ কৈলাসহর মহকুমায় রাতের অন্ধকারে চুরির ঘটনা যেন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফের সোমবার গভীর রাতে…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

গতবারের ভোটের ব্যবধানকে ছাড়িয়ে ধর্মনগরে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী…

ByByReshmi Debnath Apr 6, 2026

বিজেপি–মথা সংঘর্ষ, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে আক্রমণের অভিযোগ

আগরতলা, ৬ এপ্রিল: ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল রাজ্যে। পূর্ব মহুরীপুর ভুরাতলি কেন্দ্রের অন্তর্গত ঋষ্যমুখ বিধানসভার ধনঞ্জয়নগরের শ্যামলী বাজার…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top