News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী গ্রেফতার
Image

বাংলাদেশে প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী গ্রেফতার

ঢাকা, ৭ এপ্রিল (আইএএনএস): বাংলাদেশের প্রাক্তন সংসদ স্পিকার এবং আওয়ামী লীগ নেত্রী শিরিন শারমিন চৌধুরী-কে মঙ্গলবার ভোরে ঢাকার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করেছে পুলিশ বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের ডেপুটি কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ পরে জানানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর বনানী ও উত্তরা থানায় জুলাই আন্দোলন সংক্রান্ত ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এছাড়াও রংপুরেও একটি মামলা রয়েছে বলে জানা গেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে রংপুরে আন্দোলনের সময় স্বর্ণকার মুসলিম উদ্দিনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় শিরিন শারমিন চৌধুরী অভিযুক্ত। ২০২৪ সালের ২৭ আগস্ট দায়ের হওয়া ওই মামলায় তাঁর সঙ্গে আরও ১৬ জনের নাম রয়েছে, যার মধ্যে প্রাক্তন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি-ও আছেন। তিনি ইতিমধ্যেই গ্রেফতার হয়ে হেফাজতে রয়েছেন।

উল্লেখ্য, রংপুর-৬ কেন্দ্রের প্রাক্তন সাংসদ শিরিন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের প্রথম মহিলা স্পিকার হিসেবে নির্বাচিত হন। তিনি পরপর চারটি মেয়াদে এই দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব নেন।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা-নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের ২৭ দিন পর, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন।

এই গ্রেফতারির ঘটনা দেশে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে চলতে থাকা অভিযানেরই অংশ বলে মনে করা হচ্ছে। দলটি অভিযোগ করেছে, বিরোধী মুহাম্মদ ইউনুস-নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় থেকে শুরু হওয়া দমন-পীড়নের ধারাবাহিকতা এখনও বজায় রয়েছে।

আওয়ামী লীগের দাবি, রাজনৈতিক নেতা-কর্মীদের গণগ্রেফতার, হেফাজতে মৃত্যুর ঘটনা এবং নির্বিচারে রিমান্ডের মাধ্যমে দেশে আইনের শাসন ও মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।

Releated Posts

ভুটানের ১৩তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ৪২.৩ কোটি টাকা সহায়তা দিল ভারত

থিম্পু, ৭ এপ্রিল (আইএএনএস): ভুটানের ১৩তম পঞ্চবার্ষিক পরিকল্পনার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ৪২.৩ কোটি টাকা আর্থিক সহায়তা দিল ভারত।…

ByByNews Desk Apr 7, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

ঢাকা, ৬ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByBySandeep Biswas Apr 6, 2026

প্রবল বৃষ্টি ও বন্যায় বিধ্বস্ত পূর্ব আফগানিস্তান, মৃত অন্তত ৯

কাবুল, ৬ এপ্রিল (আইএএনএস): প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান। পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বাড়ির ছাদ ধসে পড়ে…

ByByNews Desk Apr 6, 2026

সীমান্তে সংঘর্ষ, পাকিস্তানের চৌকি দখলের দাবি তালিবানের

কাবুল, ৬ এপ্রিল(আইএএনএস): পূর্ব আফগানিস্তানে সংঘর্ষের জেরে পাকিস্তানের একটি সীমান্ত চৌকি দখলের দাবি করেছে তালিবান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top