News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক
Image

মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

শান্তিরবাজার, ৩ এপ্রিল: শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই যুবক। জানা যায়, এনএল ০১ এসি ৪৩২৮ নম্বরের একটি ১৬ চাকার মালবাহী ট্রাকের সঙ্গে টিআর ০৮ জি ৬৫০১ নম্বরের একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার জেরে বাইক চালকসহ বাইকে থাকা অপর এক আরোহী রাস্তায় পড়ে গুরুতরভাবে আহত হন। ঘটনার সঙ্গে সঙ্গেই শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আহতদের উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে তাঁদের উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন।

আহতদের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন, বিলোনিয়ার বাসিন্দা মনোজয় বৈদ্য (২১), যিনি বাইকটি চালাচ্ছিলেন, এবং শুভ্রজিৎ দেবনাথ (১৮)।

দুর্ঘটনার খবর পেয়ে মনপাথর ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

মেলা থেকে বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলা

বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Apr 3, 2026

তৈবান্দলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ৫০০’র অধিক ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচনের প্রাক মুহূর্তে ক্রমশ ভাঙছে তিপরা মথা, শক্তিশালী হচ্ছে বিজেপি।…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এডিসি নির্বাচনকে সামনে রেখে সাব্রুমে বিজেপির জনসংযোগ অভিযান

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৭ পূর্ব মুহুরীপুর-ভুরাতলী…

ByByReshmi Debnath Apr 3, 2026

গুড ফ্রাইডে পালিত, আগরতলার ডন বস্কো স্কুলে বিশেষ প্রার্থনা সভা

আগরতলা, ৩ এপ্রিল: আজ গুড ফ্রাইডে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনেই যিশু খ্রিস্ট-এর ক্রুশবিদ্ধ…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top