News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গভীররাতে গাঁজা সহ আগরতলা রেলস্টেশনে গ্রেপ্তার দুই
Image

গভীররাতে গাঁজা সহ আগরতলা রেলস্টেশনে গ্রেপ্তার দুই

আগরতলা, ৩ এপ্রিল: বৃহস্পতিবার গভীর রাতে গাঁজা সহ আগরতলা রেল স্টেশনে আটক করা হয় দুই যুবককে। তাদের গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার বিবরণে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল রাত প্রায় ১১ টা নাগাদ দুই যুবককে রেল স্টেশনে ঘুরাঘুরি করতে দেখে রেল পুলিশের সন্দেহ হয়। সন্দেহবশত তাদের আটক করে তল্লাশি চালাতে তাদের কাছ থেকে দুটি ব্যাগ উদ্ধার হয়। দুটি ব্যাগেই প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। দুটি ব্যাগ থেকে ৬ কেজি৭৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলির বাজারমূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ। এই ঘটনায় পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করে। তারা হল – সমরজিৎ দেববর্মা, বাড়ি – সিধাই মোহনপুর, অপরজন প্রল্লাদ চৌহান,  বাড়ি – আসাম। পুলিশ জানিয়েছে আগরতলা – নারঙ্গি এক্সপ্রেসে এই গাঁজাগুলি বহি:রাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তার আগেই তাদের আটক করে রেল পুলিশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনকে সামনে রেখে গোমতী জেলায় পুলিশ মহানির্দেশকের বৈঠক

আগরতলা, ৩ এপ্রিল: পাহাড়ের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গোমতী জেলায় এক জরুরি বৈঠক অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top