News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসি নির্বাচনকে সামনে রেখে সাব্রুমে বিজেপির জনসংযোগ অভিযান
Image

এডিসি নির্বাচনকে সামনে রেখে সাব্রুমে বিজেপির জনসংযোগ অভিযান

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৭ পূর্ব মুহুরীপুর-ভুরাতলী এডিসি কেন্দ্র এলাকায় জোরদার জনসংযোগ কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি।

বিজেপি মনোনীত প্রার্থী অভিজিৎ ত্রিপুরার সমর্থনে রতনমনি এডিসি ভিলেজ এলাকায় আয়োজিত জনসংযোগ অভিযানে অংশগ্রহণ করেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত, ৪০ সাব্রুম মণ্ডলের সম্পাদক অপু রাহা সহ দলের অন্যান্য নেতৃত্ব।

এই কর্মসূচিতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে দলের প্রার্থীকে সমর্থন জানানোর আহ্বান জানানো হয়। উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাধিপতি দীপক দত্ত বলেন, এলাকার উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে এবং সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করতে সকলের সহযোগিতা ও সমর্থন অত্যন্ত প্রয়োজন।

তিনি আরও জানান, সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যেই বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ।

Releated Posts

গুড ফ্রাইডে পালিত, আগরতলার ডন বস্কো স্কুলে বিশেষ প্রার্থনা সভা

আগরতলা, ৩ এপ্রিল: আজ গুড ফ্রাইডে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনেই যিশু খ্রিস্ট-এর ক্রুশবিদ্ধ…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ধর্মনগরে উপনির্বাচন ঘিরে ভোটকর্মীদের ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ এপ্রিল: ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ধর্মনগরে শুরু হয়েছে ভোটকর্মীদের ভোটগ্রহণ প্রক্রিয়া।…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

যুদ্ধের আঁচে উত্তপ্ত বাজার, বামুটিয়া কালী বাজারে চায়ের দামে আগুন প্রশাসনের নীরবতায় ক্ষোভ

বামুটিয়া ৩ এপ্রিল: মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল এবং আমেরিকা-কে ঘিরে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি যেন বিশ্ব অর্থনীতিতে এক অস্থিরতার ঝড়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পড়াশোনার বকুনিতে অভিমানে আত্মহত্যা দ্বাদশ শ্রেণীর ছাত্রীর, শোকে স্তব্ধ পূর্ব চাম্পামুড়া

আগরতলা, ২ এপ্রিল: পড়াশোনা নিয়ে অভিভাবকদের বকুনিতে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। মর্মান্তিক…

ByByReshmi Debnath Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top