জাতীয় পঞ্চায়েত পুরস্কারে উজ্জ্বল ত্রিপুরা, তিন পঞ্চায়েতের বড় সাফল্য

আগরতলা, ৩১ মার্চ: গ্রামীণ উন্নয়ন ও সুশাসনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল ত্রিপুরা। কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের উদ্যোগে প্রদান করা দীন দয়াল উপাধ্যায় ও নানাজি দেশমুখ পঞ্চায়েত সৎত বিকাশ পুরস্কার ২০২৫-এ রাজ্যের তিনটি পঞ্চায়েত গুরুত্বপূর্ণ সম্মান অর্জন করেছে। আজ সামাজিক মাধ্যমে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

দীনদয়াল উপাধ্যায় এবং নানাজি দেশমুখ পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার পেয়েছে সিপাহীজলা জেলা (সেরা জেলা পঞ্চায়েত- র‍্যাঙ্ক-১) কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত, উনাকোটি (স্বাস্থ্যকর পঞ্চায়েত – র‍্যাঙ্ক-১) এবং বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত, পশ্চিম ত্রিপুরা (নারী-বান্ধব পঞ্চায়েত – র‍্যাঙ্ক-৩)। এই সাফল্যের জন্য পুরস্কারপ্রাপ্ত পঞ্চায়েতগুলি যথাক্রমে ৫ কোটি টাকা, ১ কোটি টাকা এবং ৫০ লক্ষ টাকা করে আর্থিক অনুদান পাবে বলে জানানো হয়েছে।

Leave a Reply