News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লঙ্কামুড়া সীমান্তে বেআইনি অনুপ্রবেশের সময় ধৃত বাংলাদেশি নাগরিক
Image

লঙ্কামুড়া সীমান্তে বেআইনি অনুপ্রবেশের সময় ধৃত বাংলাদেশি নাগরিক

আগরতলা, ৩০ মার্চ: রাজধানীর লঙ্কামুড়া-জয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে বেআইনিভাবে প্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। ধৃত ব্যক্তির নাম সোহাগ মিয়া। তার বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আব্দুলাপুর এলাকায়।

ঘটনার বিবরণ অনুযায়ী, রবিবার রাতে বিএসএফের ৭৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা নিয়মিত টহলদারির সময় দেখতে পান, দুই ব্যক্তি কাঁটাতার ডিঙিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে। সেই সময় এক ব্যক্তিকে আটক করা সম্ভব হলেও অপরজন পালিয়ে যায় এবং ভারতে প্রবেশ করতে ব্যর্থ হয়।

পরে বিএসএফ জওয়ানরা ধৃত ব্যক্তিকে পশ্চিম আগরতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। থানার ওসি জানান, ধৃত বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামী দিনে তাকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Releated Posts

ত্রিপুরায় ভোটের আগে ইভিএম ব্যবহারে অনিয়মের অভিযোগ বামফ্রন্টের

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলল সিপিআই(এম) নেতৃত্বাধীন বামফ্রন্ট।…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা জনজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)…

ByByReshmi Debnath Apr 3, 2026

মেলা থেকে বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলা

বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Apr 3, 2026

মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

শান্তিরবাজার, ৩ এপ্রিল: শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top