থামছেই না দুর্ঘটনা, অটো-মারুতি সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক ১

আগরতলা, ২৬ মার্চ: ফের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল চড়িলাম এলাকা। চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে যাত্রীবাহী একটি অটো ও একটি মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মোট ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন হঠাৎ করেই দ্রুতগতিতে আসা দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের জেরে অটোতে থাকা যাত্রী সহ মারুতি গাড়িতে থাকা যাত্রীরা অনেকেই গুরুতরভাবে আহত হন। বিশেষ করে একজন মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানা যায়।

দুর্ঘটনার পরই এলাকাবাসীরা দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়েছেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে এই এলাকায় সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply