১২ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট সহ কুখ্যাত অভিযুক্ত গ্রেফতার

আগরতলা, ২২ মার্চ: নেশা মুক্ত ত্রিপুরা গঠনে বড়োসড় সাফল্য পেয়েছে বোধজংনগর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়িতে তল্লাশি চালিয়ে ১২ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সাথে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি প্রশান্ত কুমার দে।

ওসি প্রশান্ত কুমার দে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে নোয়াবাদী এলাকার এক বাড়িতে বিপুল পরিমাণে নেশা সামগ্রী মজুত আছে। সেই মোতাবেক বিশাল পুলিশ বাহিনীর নেতৃত্বে অভিযান চালানো হয়েছিল। বাড়িতে তল্লাশি চালিয়ে ১২ লক্ষাধিক টাকা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে।

এ বিষয়ে বোধজংনগর থানার ওসি প্রশান্ত কুমার দে জানান, ধৃতকে রবিবার আদালতে তোলা হবে এবং ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply