আগামী ২৮ ও ২৯ মার্চ পেঁচারথলে বিজু হাবিল নকবাজ

আগরতলা, ১০ মার্চ: কুমারঘাট মহকুমাভিত্তিক বিজু হাবিল নকবাজ আগামী ২৮ ও ২৯ মার্চ পেঁচারথল ব্লকের নালকাটা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আজ পেঁচারথল বি.এ.সি.-র কনফারেন্স হলে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমার সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মহকুমাভিত্তিক এই উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিল্পমন্ত্রী সান্ত্বনা চাকমা প্রস্তুতি সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

করবুক মহকুমায় আগামী এপ্রিল মাসে ঝড়ঝড়িয়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিতব্য রাজ্যভিত্তিক বিজু উৎসবকে কেন্দ্র করে ৯টি বিজু মেলা কমিটির উদ্যোগে রাজ্যের বিভিন্ন স্থানে বিজু হাবিল নকবাজ আয়োজিত হবে। এই উৎসবগুলির মাধ্যমে মূলত চাকমা জনজাতির সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও জাতি সত্বার ঐতিহ্যের সংরক্ষণ ও শ্রীবৃদ্ধি ঘটানো হবে। তারই অঙ্গ হিসেবে কুমারঘাট মহকুমাভিত্তিক বিজু হাবিল নকবাজ উৎসবে চাকমা জনজাতিদের চিরাচরিত খেলাধুলা, চিরাচরিত সংস্কৃতির মধ্যে চাকমা লোকনৃত্য, লোকসংগীত ও বাদ্যযন্ত্র বাজানোর উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এখান থেকে শ্রেষ্ঠ স্থানাধিকারীরা রাজ্যভিত্তিক বিজু উৎসবে অংশ নেবেন। পেঁচারথলের নালকাটা হাইস্কুলে মহকুমাভিত্তিক এই উৎসবে চাকমা সমাজের চিরাচরিত খেলাধুলা, সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের পাশাপাশি স্বেচ্ছা রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হবে। সভায় এছাড়া উপস্থিত ছিলেন পেঁচারথল বি.এ.সি.-র চেয়ারম্যান সজল চাকমা, ঊনকোটি জেলার জেলাশাসক ড. তমাল মজুমদার, ডি.এফ.ও. অভিজিৎ দে, মহকুমা শাসক এন.এস. চাকমা, বিডিও ওস্কার দেব সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।

Leave a Reply