News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভাড়াঘর থেকে উদ্ধার সরকারি চাকুরীজীবীর রহস্যজনক মৃতদেহ
Image

ভাড়াঘর থেকে উদ্ধার সরকারি চাকুরীজীবীর রহস্যজনক মৃতদেহ

আগরতলা, ২৬ ফেব্রুয়ারি: ভাড়াঘর থেকে উদ্ধার হল এক সরকারি চাকুরীজীবী ব্যক্তির মৃতদেহ। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আজ সকাল আনুমানিক ১১টা নাগাদ সাব্রুম থানায় খবর পৌঁছায় যে সাব্রুমনগর পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে চন্দ্রশেখর রায়ের বাড়িতে এক ভাড়াটিয়া ব্যক্তি ঘরের ভিতরে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

মৃত ব্যক্তির নাম মতীন্দ্র ত্রিপুরা। তিনি প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধীনে এআরডিও পদে কর্মরত ছিলেন এবং সাব্রুম পশু হাসপাতালে দায়িত্ব পালন করতেন। তার অকাল মৃত্যুর খবরে সহকর্মী ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দিক খতিয়ে দেখছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। সমগ্র ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছে না।

Releated Posts

কোর্ট ম্যারেজের নামে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বামুটিয়ার এক পরিবার

আগরতলা, ১১ জুলাই: কোর্ট ম্যারেজের নাম করে প্রতারণার মাধ্যমে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন হোস্টেলে খাবার ও পরিষেবা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি আবাসিকদের

আগরতলা, ১১ জুলাই : খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত খাদ্য ও অন্যান্য পরিষেবা…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মানশ্রীর চিকিৎসার সহায়তায় ত্রিপুরায় পৌঁছালেন সমাজসেবী হুসেন মনসুরি

আগরতলা, ১১ জুলাই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ত্রিপুরায় পৌঁছালেন বিশিষ্ট সমাজসেবী হুসেন মনসুরি। এক মানবিক উদ্যোগকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, ধর্মনগরে তিন ঘণ্টার গণ-অবস্থান

ধর্মনগর, ১১ জুলাই: বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের প্রস্তাব, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ নিগমে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্মনগরের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026
Scroll to Top