News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাল্যবিবাহ মুক্ত অভিযানে আগরতলায় জেলা ভিত্তিক সচেতনতা কর্মসূচি
Image

বাল্যবিবাহ মুক্ত অভিযানে আগরতলায় জেলা ভিত্তিক সচেতনতা কর্মসূচি

আগরতলা, ২৬ ফেব্রুয়ারী: বাল্যবিবাহ রোধে রাজ্যব্যাপী অভিযানের অঙ্গ হিসেবে আজ আগরতলার মুক্তধারা অডিটরিয়ামে জেলা ভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের আধিকারিক, সমাজকর্মী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা বলেন, ত্রিপুরাকে বাল্যবিবাহমুক্ত রাজ্যে পরিণত করতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হয়েছে। ব্লক ভিত্তিক প্রচার অভিযানের পর এবার জেলা পর্যায়ে সচেতনতা কর্মসূচি সংগঠিত করা হচ্ছে। তাঁর কথায়, শুধুমাত্র আইন প্রয়োগ করলেই হবে না, সমাজের মানসিকতার পরিবর্তন জরুরি।

তিনি অভিভাবকদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন, মেয়েদের ১৮ বছরের নিচে এবং ছেলেদের ২১ বছরের নিচে বিয়ে না দেওয়ার বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। বাল্যবিবাহের ফলে স্বাস্থ্য, শিক্ষা ও ভবিষ্যৎ জীবনে যে নেতিবাচক প্রভাব পড়ে, তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং বিশাল কুমার, জেলাশাসক, পশ্চিম ত্রিপুরা। তাঁরা প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহ রোধে কঠোর নজরদারি ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

Releated Posts

কোর্ট ম্যারেজের নামে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বামুটিয়ার এক পরিবার

আগরতলা, ১১ জুলাই: কোর্ট ম্যারেজের নাম করে প্রতারণার মাধ্যমে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন হোস্টেলে খাবার ও পরিষেবা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি আবাসিকদের

আগরতলা, ১১ জুলাই : খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত খাদ্য ও অন্যান্য পরিষেবা…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মানশ্রীর চিকিৎসার সহায়তায় ত্রিপুরায় পৌঁছালেন সমাজসেবী হুসেন মনসুরি

আগরতলা, ১১ জুলাই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ত্রিপুরায় পৌঁছালেন বিশিষ্ট সমাজসেবী হুসেন মনসুরি। এক মানবিক উদ্যোগকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, ধর্মনগরে তিন ঘণ্টার গণ-অবস্থান

ধর্মনগর, ১১ জুলাই: বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের প্রস্তাব, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ নিগমে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্মনগরের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026
Scroll to Top