News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের উত্তপ্ত দক্ষিণ জয়পুর, উচ্ছেদকৃত ১৯ পরিবারের জমিতে জল ছাড়ার অভিযোগ, চরম ক্ষোভ
Image

ফের উত্তপ্ত দক্ষিণ জয়পুর, উচ্ছেদকৃত ১৯ পরিবারের জমিতে জল ছাড়ার অভিযোগ, চরম ক্ষোভ

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি: দক্ষিণ জয়পুর এলাকায় উচ্ছেদ হওয়া ১৯টি পরিবারের জমিতে জল ছেড়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে। পুনর্বাসনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত এই পরিবারগুলির অভিযোগ, তাঁদের আরও সমস্যায় ফেলতেই পরিকল্পিতভাবে জমিতে জল ছাড়া হয়েছে।

জানা গেছে, উচ্ছেদের পর থেকেই পরিবারগুলি পুনর্বাসনের দাবিতে সরকারের দ্বারস্থ হয়ে আসছেন। একাধিকবার লিখিত আবেদন ও দাবি জানানো হলেও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। বাধ্য হয়ে স্থায়ী বাসস্থানের দাবিতে আন্দোলনেও সামিল হন তারা।

পরিবারগুলির দাবি, পুনর্বাসনের কোনও ব্যবস্থা না হওয়ায় শেষপর্যন্ত তারা দক্ষিণ জয়পুর এলাকায় সরকারের একটি খালি জায়গায় গিয়ে অস্থায়ীভাবে আশ্রয় নেন গতকাল। কিন্তু সেখানেও নতুন করে জমিতে জল ছেড়ে দেওয়ার ঘটনায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। এতে তাদের দৈনন্দিন জীবনযাপন ব্যাহত হচ্ছে এবং বসবাস আরও দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ।

এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

Releated Posts

ত্রিপুরা : তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু বৃহস্পতিবার, প্রাক্তন ডিজিপি-এর মৃত্যু নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা বিধানসভার তিন দিনের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল ১১টায়। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের…

ByBySandeep Biswas Aug 26, 2026

বিজেপির ডাবল ইঞ্জিন সাধারণ মানুষের জন্য ‘ট্রাবল ইঞ্জিন’-এ পরিণত হয়েছে: এম এ বেবি

আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগরে আক্রান্ত সিপিআই(এম)-এর পার্টি অফিস পরিদর্শন করলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।…

ByByReshmi Debnath Aug 26, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি, হবে ২৫টি উদ্যোগ

আগরতলা, ২৬ আগস্ট:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এ বছর ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি পালন করা হবে। আগামী…

ByByReshmi Debnath Aug 26, 2026

তিব্বত থেকে আসা ভয়াবহ বন্যায় নেপালে মৃত অন্তত ১৯, নিখোঁজ বহু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): চিনের তিব্বত অঞ্চল থেকে উৎপত্তি হওয়া ভয়াবহ বন্যায় নেপালের ভোতেকোশি নদী প্লাবিত হয়ে ব্যাপক…

ByBySandeep Biswas Aug 26, 2026
Scroll to Top