News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান উপলক্ষে বিজেপি প্রদেশ কার্যালয়ে বৈঠক
Image

পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান উপলক্ষে বিজেপি প্রদেশ কার্যালয়ে বৈঠক

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী: পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান উপলক্ষে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রশিক্ষণ যোজনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজ্যজুড়ে দলীয় কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও আদর্শগত প্রশিক্ষণকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য, রাজ্য প্রভারী রাজদীপ রায় সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব ও পদাধিকারীরা। রাজীব ভট্টাচার্য্য বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য নতুন কর্মীদের দলের দর্শন, আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে পরিচিত করা এবং একই সঙ্গে অভিজ্ঞ কর্মীদের তা স্মরণ করিয়ে দেওয়া।

রাজীব ভট্টাচার্য আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু সরকার গঠন নয়, নিজেদের আদর্শকে সঙ্গে নিয়ে চলা। সমাজ পরিবর্তন সম্ভব একমাত্র নিবেদিতপ্রাণ কর্মীদের মাধ্যমে। তাই সময় সময় কর্মীদের প্রশিক্ষণ দেওয়া আমাদের সাংগঠনিক কাজের অপরিহার্য অংশ।
ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্য স্তর থেকে শুরু করে জেলা ও মণ্ডল স্তর পর্যন্ত প্রশিক্ষণ শিবির সম্প্রসারিত করা হবে, যার আওতায় থাকবে বিধানসভা কেন্দ্রগুলিও।

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে নামাঙ্কিত এই প্রশিক্ষণ অভিযানে বুথ স্তরে সংগঠনকে আরও সক্রিয় করা, জনকল্যাণমুখী বার্তা জোরদার করা এবং কেন্দ্রীয় সরকারের সাফল্য আরও দৃঢ়ভাবে জনসমক্ষে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

Releated Posts

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

গভীররাতে গাঁজা সহ আগরতলা রেলস্টেশনে গ্রেপ্তার দুই

আগরতলা, ৩ এপ্রিল: বৃহস্পতিবার গভীর রাতে গাঁজা সহ আগরতলা রেল স্টেশনে আটক করা হয় দুই যুবককে। তাদের গ্রেপ্তার…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top