News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৪৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১
Image

৪৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১

আগরতলা, ১৬ ফেব্রুয়ারী: মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। গতকাল রাতে ডিআরআই-র সাথে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে

জানা গিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী মুঙ্গিয়াকামি এলাকায় অভিযান চালিয়ে এসএ০১টিসি৭৬৭৪ নম্বরের একটি লরি আটক করে। তাতে তল্লাশি চালিয়ে প্রায় ৪,৫০,০০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায়৪৫ কোটি বলে জানা গেছে। ওই অভিযান চলাকালীন ঘটনায় জড়িত সন্দেহে হাফিজুল হক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি অসমের উদালগুড়ি জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য এবং গ্রেফতার অভিযুক্তকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য ডিআরআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে। এই সফল অভিযান মাদক পাচারের বিরুদ্ধে আসাম রাইফেলস ও ডিআরআই-এর সমন্বিত প্রচেষ্টার আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, সীমান্তবর্তী অঞ্চলে মাদকের ক্রমবর্ধমান বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Releated Posts

থানসা স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: গত ৫ বছর ধরে ‘থানসা’ স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা। গায়ের…

ByByReshmi Debnath Apr 3, 2026

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top