News Flash

Image

অর্থের চেয়ে জাতি গুরুত্বপূর্ণ : প্রদ্যোত

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি: ব্রু-জনজাতিদের উন্নয়ন ছাড়া অন্যান্য জনজাতিদের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। অর্থের চেয়ে জাতি গুরুত্বপূর্ণ। আজ অমরপুর মহকুমার পাহাড়পুরে এক অনুষ্ঠানের এমনটাই দাবি করলেন তিপরা মথা প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে এডিসি প্রশাসনের উদ্যোগে এই রিয়াং কমিউনিটি হল নির্মিত হবে। ৫০০ আসন বিশিষ্ট এই কমিউনিটি হল নির্মাণ সম্পন্ন হলে রিয়াং জনজাতির মানুষজন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পারবেন।

তাঁর কথায়, সব জনজাতিদের মন থেকে ভালোবাসেন তিনি। আগামী দিনে এমন সময় আসবে, যখন জনজাতিরাই ত্রিপুরা রাজ্যের শাসনভার সামলাবে। ব্রু-জনজাতিদের উন্নয়ন ছাড়া অন্যান্য জনজাতিদের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। অর্থের চেয়ে জাতি গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

জনজাতিদের মধ্যে একতা বজায় রাখার উপর বিশেষ জোর দিয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে বিভেদ ও ঝামেলা হলে উন্নয়ন ব্যাহত হবে। একতা না থাকলে রাজনৈতিক শক্তিগুলি জনজাতিদের দাবিয়ে রাখবে। তাই আগে জাতির স্বার্থ, পরে দলের স্বার্থ এই নীতিতে চলার আহ্বান জানান তিনি।

Releated Posts

মেলা থেকে বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলা

বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Apr 3, 2026

মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

শান্তিরবাজার, ৩ এপ্রিল: শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই…

ByByReshmi Debnath Apr 3, 2026

তৈবান্দলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ৫০০’র অধিক ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচনের প্রাক মুহূর্তে ক্রমশ ভাঙছে তিপরা মথা, শক্তিশালী হচ্ছে বিজেপি।…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এডিসি নির্বাচনকে সামনে রেখে সাব্রুমে বিজেপির জনসংযোগ অভিযান

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৭ পূর্ব মুহুরীপুর-ভুরাতলী…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top