News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল রাজধানীর লেক চৌমুহনী বাজার
Image

ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল রাজধানীর লেক চৌমুহনী বাজার

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি: ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল রাজধানীর লেক চৌমুহনী বাজার। দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পায় গোটা বাজার এলাকা।

জানা গেছে, আগুনের সূত্রপাত হয় আস্তাবল ব্রিজের নিচে জমে থাকা আবর্জনার স্তুপ থেকে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের নিচে জমে থাকা ময়লা পরিষ্কার করতে গিয়ে কে বা কারা আগুন লাগায়। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বাজার এলাকার দিকে অগ্রসর হতে থাকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।

কিছুক্ষণের মধ্যেই অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। আগরতলা হেড অফিস ও কুঞ্জবন ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়।

স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য, সময়মতো দমকল কর্মীরা না এলে আগুন সহজেই বাজারের দোকানপাটে ছড়িয়ে পড়তে পারত এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। দমকলের দ্রুত পদক্ষেপে একটি সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে স্বস্তি প্রকাশ করেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

Releated Posts

তৈবান্দলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ৫০০’র অধিক ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচনের প্রাক মুহূর্তে ক্রমশ ভাঙছে তিপরা মথা, শক্তিশালী হচ্ছে বিজেপি।…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এডিসি নির্বাচনকে সামনে রেখে সাব্রুমে বিজেপির জনসংযোগ অভিযান

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৭ পূর্ব মুহুরীপুর-ভুরাতলী…

ByByReshmi Debnath Apr 3, 2026

গুড ফ্রাইডে পালিত, আগরতলার ডন বস্কো স্কুলে বিশেষ প্রার্থনা সভা

আগরতলা, ৩ এপ্রিল: আজ গুড ফ্রাইডে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনেই যিশু খ্রিস্ট-এর ক্রুশবিদ্ধ…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ধর্মনগরে উপনির্বাচন ঘিরে ভোটকর্মীদের ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ এপ্রিল: ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ধর্মনগরে শুরু হয়েছে ভোটকর্মীদের ভোটগ্রহণ প্রক্রিয়া।…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top