১৪ ফেব্রুয়ারি ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিল নির্বাচন, গণনা ২১ ফেব্রুয়ারি

আগরতলা, ১১ ফেব্রুয়ারী: ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিল নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। ভোট গণনা হবে ২১ ফেব্রুয়ারি। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন নির্বাচনে রিটার্নিং অফিসার এস সি দাস।

তিনি বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। ত্রিপুরা হাইকোর্ট চত্বরে মোট ৭ টি বুথ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিল নির্বাচন যেন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সকল পক্ষকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে তাঁরা আইনজীবী মহলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতামূলক ভূমিকার উপর জোর দেন।

Leave a Reply