বিশালগড় বাইপাস সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, জখম একাধিক

বিশালগড়, ৯ ফেব্রুয়ারি: বিশালগড় বাইপাস সড়কের উত্তর রাউৎখলা এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন, যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তারা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠান। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আহতদের চিকিৎসা চলছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে।