আইপিএফটির যুব নেতার রাবার বাগানে নাশকতার আগুন

চড়িলাম, ৯ ফেব্রুয়ারি: চড়িলাম বাঁশতলী এডিসি ভিলেজের অন্তর্গত বয়ড়ামুড়া এলাকায় আইপিএফটি-র যুব নেতা পিন্টু দেববর্মার রাবার বাগানে অগ্নিসংযোগের ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর অভিযোগ, গভীর রাতে দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে রাবার বাগানে আগুন লাগিয়ে দেয়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পিন্টু দেববর্মার দাবি, এটি প্রথম ঘটনা নয়। এর আগেও তাঁর বসতঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। ধারাবাহিক এই নাশকতার ঘটনায় তিনি ও তাঁর পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। এদিকে, ঘটনার খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়েছে। দীর্ঘ প্রচেষ্টা পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশের নজরে আনা হয়।

এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত যুব নেতা পিন্টু দেববর্মা প্রশাসনের কাছে নিরাপত্তা ও ক্ষয়ক্ষতির জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে।

Leave a Reply