আগরতলা, ৫ ফেব্রুয়ারী : পশ্চিম জেলার ভোক্তা আদালতের সভাপতি অপসারণ ইস্যুতে ফের ত্রিপুরা বার অ্যাসো-র বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ওই বৈঠকে আইনজীবীরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন দাবিপূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে ।
প্রসঙ্গত, বিচারক গৌতম সরকার নিয়মিতভাবে নেশাগ্রস্ত অবস্থায় আদালতে হাজির হন এবং এমনকি চেম্বারে বসেই মদ্যপান করেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ। কর্মচারীদের অভিযোগ, নেশার ঘোরে তিনি অফিস স্টাফদের সঙ্গে কদাচিৎই অনুচিত আচরণ করেন। এই ঘটনা দীর্ঘদিন ধরে চলছিল এবং অবশেষে প্রকাশ্যে আসায় আদালতের কর্মী ও আইনজীবীরা ক্ষোভে ফেটে পড়েছিলেন। ফলে, বাধ্য হয়েই বার অ্যাসোসিয়েশন সর্বসম্মতভাবে আদালত বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বার অ্যাসোসিয়েশনের তরফে মন্ত্রীর কাছে লিখিতভাবে সব অভিযোগ তুলে ধরে দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়েছিল।
আজ ফের পশ্চিম জেলার ভোক্তা আদালতের সভাপতি অপসারণ ইস্যুতে ত্রিপুরা বার অ্যাসো-র বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে আইনজীবীরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন দাবিপূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এক আইনজীবী বলেন,পশ্চিম জেলা ভোক্তা আদালতের সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠার পর ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য আদালতে মামলা লড়তে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এমনকি সরকারকে তিন দিনের মধ্যে প্রতিক্রিয়া জানানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তাঁর অপসারণ দাবি মানে নি সরকার। তাঁর কথায়, বর্তমানে মহিলা আইনজীবী সভাপতির রুমে যেতে চান না। তাই যতদিন না পর্যন্ত ভোক্তা আদালতের সভাপতিকে অপসারণ করা না হবে ততদিন আইনজীবীদের আন্দোলন ব্যাহত থাকবে।

