News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় ৯–১১ জানুয়ারি স্বদেশী মেলা, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী : মেয়র
Image

আগরতলায় ৯–১১ জানুয়ারি স্বদেশী মেলা, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী : মেয়র

আগরতলা, ২৯ ডিসেম্বর : পুর নিগমের উদ্যোগে ও রাজ্য সরকারের সহায়তায় আগামী ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত আগরতলার বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে স্বদেশী মেলা। এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

আম মেলা উপলক্ষে বিবেকানন্দ ময়দানে প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুর কমিশনার ডি কে চাকমা, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মহকুমা শাসক মানিক লাল দাস-সহ অন্যান্য আধিকারিকরা।

পরিদর্শন শেষে মেয়র জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘লোকাল ফর ভোকাল’ স্লোগানকে সামনে রেখে রাজ্যে এই প্রথম এ ধরনের স্বদেশী মেলার আয়োজন করা হচ্ছে। মেলার প্রতিটি দিনে স্বদেশী পণ্যের ব্যবহার ও স্বদেশী জাগরণ নিয়ে বক্তৃতা দেওয়া হবে। পাশাপাশি থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলায় রাজ্যের বিভিন্ন জাতি ও উপজাতিদের ঐতিহ্যবাহী খাবারের স্টলও থাকছে। শীতের আমেজে রাজ্যবাসীকে এই মেলায় অংশগ্রহণের জন্য আবেদন জানান মেয়র।

Releated Posts

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

গভীররাতে গাঁজা সহ আগরতলা রেলস্টেশনে গ্রেপ্তার দুই

আগরতলা, ৩ এপ্রিল: বৃহস্পতিবার গভীর রাতে গাঁজা সহ আগরতলা রেল স্টেশনে আটক করা হয় দুই যুবককে। তাদের গ্রেপ্তার…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনকে সামনে রেখে গোমতী জেলায় পুলিশ মহানির্দেশকের বৈঠক

আগরতলা, ৩ এপ্রিল: পাহাড়ের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গোমতী জেলায় এক জরুরি বৈঠক অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top