রেলের কাটা পড়ে মহিলার মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ২৪ ডিসেম্বর:রেলে কাটা পড়ে রেখা দেবনাথ পাল নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সুভাষনগর রেলব্রিজ সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনের ওপর ওই মহিলাকে কাটা অবস্থায় দেখতে পান এলাকাবাসীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রেল পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এটি দুর্ঘটনা না অন্য কোনও কারণ, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।