News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা–দেওঘর এক্সপ্রেসে উদ্ধার জাল নোট, গ্রেফতার বিহারের যুবক
Image

আগরতলা–দেওঘর এক্সপ্রেসে উদ্ধার জাল নোট, গ্রেফতার বিহারের যুবক

আগরতলা,২২ ডিসেম্বর : আগরতলা–দেওঘর এক্সপ্রেস থেকে জাল নোট পাচারের অভিযোগে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এক যুবককে গ্রেফতার করল জিআরপি। গোপন সূত্রে খবর পেয়ে জিআরপি–এর এসওজি টিম রবিবার আগরতলা–দেওঘর এক্সপ্রেস (ডাউন) ট্রেনের জেনারেল কামরা থেকে অভিযুক্তকে আটক করে।

ধৃতের নাম এমডি একরাম আনসারী (২৭)। তিনি বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার হাসানপুর এলাকার বাসিন্দা। তল্লাশি চালিয়ে তাঁর ব্যাগ থেকে একাধিক সিম কার্ড, দুটি ব্যাঙ্ক পাসবুক, একটি চেকবুক, দুটি এটিএম কার্ড এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, চারটি কালো প্যাকেটের মধ্যে উদ্ধার হয়েছে মোট ২ লক্ষ ৭৪ হাজার ৫০০ টাকা মূল্যের জাল নোট।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানানো হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউজলপাইগুড়ি ও এসওজি টিম। জাল নোটের উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

১২ এপ্রিল টিটিএএডিসি নির্বাচন: ৯.৬ লক্ষের বেশি ভোটার, লড়াইয়ে ১৭৩ প্রার্থী; গণনা ১৭ এপ্রিল

আগরতলা, ১১ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের প্রচার গতকাল বিকেল ৪টায় শেষ হয়েছে। এর…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

ধর্মনগরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, উত্তেজনা এলাকায়

ধর্মনগর, ১১ এপ্রিল: নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মধুবন এডিসি ভিলেজ এলাকা।…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

উড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু: কাঞ্চনমালায় ফিরল নিথর দেহ, চোখের জলে শেষ বিদায়

আগরতলা, ১১ এপ্রিল: উড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু হওয়া কাঞ্চনমালা লক্ষীছড়া এলাকার যুবক রমজান মিয়ার নিথর দেহ অবশেষে বাড়িতে…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

রাত পোহালেই এডিসি নির্বাচন: তেলিয়ামুড়ায় চূড়ান্ত প্রস্তুতি, রিটার্নিং অফিসারের ভূমিকা ঘিরে প্রশ্ন

তেলিয়ামুড়া, ১১ এপ্রিল: রাত পোহালেই অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচন। সেই প্রেক্ষিতে তেলিয়ামুড়া মহকুমা…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top